
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (টুইটার) অ্যাকাউন্ট হ্যাক করে নারীবিদ্বেষমূলক প্রচারণা চালানোর অভিযোগ উঠেছে। বঙ্গভবনের একটি সরকারি ই-মেইল ব্যবহার করে এই সাইবার হামলা চালানো হয়েছে বলে দাবি করছে দলটি।
এ ঘটনায় আনুষ্ঠানিক প্রতিবাদ জানাতে ও বিস্তারিত আলোচনার জন্য মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বঙ্গভবনে যাচ্ছেন জামায়াতের একটি প্রতিনিধি দল।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের জানান, বিকেল ৪টায় কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সিরাজুল ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দলটি বঙ্গভবনে পৌঁছাবে।
দলের পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়, বঙ্গভবনের সহকারী প্রোগ্রামারের অফিসিয়াল ই-মেইল (assistantprogrammer@bangabhaban.gov.bd) ব্যবহার করে একটি ফিশিং মেইল পাঠানো হয়েছিল। ‘Case-Study-Election.accdr’ নামের একটি ফাইলে ক্লিক করার পরপরই আমিরের এক্স অ্যাকাউন্টটি হ্যাকারদের নিয়ন্ত্রণে চলে যায়।
গত শনিবার বিকেলে অল্প সময়ের জন্য অ্যাকাউন্টটি হ্যাকড ছিল এবং ওই সময়ের মধ্যেই একটি বিতর্কিত নারীবিদ্বেষমূলক পোস্ট দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে প্রেজেন্টেশন উপস্থাপন করে জামায়াত নেতা মাহমুদুর রহমান জানান, হ্যাকিংয়ের সঙ্গে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ মেসেজগুলো বঙ্গভবনের ই-মেইল থেকে পাঠানো হয়েছে। ওই মেইলে জামায়াতের একাধিক জ্যেষ্ঠ নেতাকে ‘সিসি’তে রাখা হয়েছিল। জামায়াতের দাবি, ডা. শফিকুর রহমানের রাজনৈতিক আদর্শের সঙ্গে সাংঘর্ষিক ওই পোস্টটি মূলত তাকে বিব্রত ও রাজনৈতিকভাবে হেয় করতেই পরিকল্পিতভাবে করা হয়েছে।
উল্লেখ্য, অ্যাকাউন্টটি হ্যাক হওয়ার ৪৫ মিনিটের মধ্যেই তা পুনরুদ্ধার করতে সক্ষম হয় জামায়াতের সাইবার টিম। দলটির পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, বিতর্কিত ওই পোস্টের সঙ্গে ডা. শফিকুর রহমান বা তার অ্যাকাউন্ট পরিচালনাকারীদের কোনো সম্পর্ক নেই।
বিএইচ
- ১মিরপুরে কপোতাক্ষ এক্সপ্রেসের নিচে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু
- ২বাউবি’র ট্রেজারার হলেন জবি অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম
- ৩আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ
- ৪সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড
- ৫চাঁদপুরে অনুমতি ছাড়া নদী দখল করে হোটেল নির্মাণ
- ৬তাড়াশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ
- ৭বিএসইসির কমিশনার হলেন হোসেন সাদাত
- ৮ইউএনওর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ
- ৯চাঁদপুরের সাবেক ডিসি মাজেদুর রহমানের বাধ্যতামূলক অবসর
- ১০রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি
- ১চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী
- ২চরফ্যাসনে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
- ৩ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ৪২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
- ৫লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল
- ৬নবম শ্রেণির রেজিস্ট্রেশন শুরু ২ আগস্ট
- ৭জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ
- ৮রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে ইসি
- ৯প্রধানমন্ত্রীর সঙ্গে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের নেতাদের বৈঠক
- ১০কাঠমান্ডুতে বাংলাদেশি নানা জাতের আমের উৎসব প্রদর্শনী





পাঠকের মতামত