
বহুল প্রতীক্ষিত ভারতীয় সিনেমা ‘আরআরআর’ মুক্তি পেয়েছে শুক্রবার (২৫ মার্চ)। বিশ্বের নানা দেশে প্রায় ৮ হাজার হলে দেখা যাচ্ছে ছবিটি। এরইমধ্যে আয়ের দিক থেকে বিশাল এক রেকর্ডও গড়ে ফেলেছে ‘আরআরআর’। ভারতীয় সিনেমার ইতিহাসে একদিনে সর্বোচ্চ আয়ের তালিকায় শীর্ষে এখন ‘আরআরআর’।
দুই তেলেগু মুক্তিযোদ্ধা কমারাস ভীম ও আলুরি সীতারামের জীবনকাহিনী নির্ভর এ চলচ্চিত্র নিয়ে দর্শকদের আগ্রহও তুঙ্গে। ভারতের বিভিন্ন রাজ্যে এ সিনেমার টিকিট পাওয়া যেন ভাগ্যের ব্যাপার! এমনকি হলে ‘আরআরআর’প্রদর্শনে সামান্য ত্রুটিও মানতে নারাজ দর্শকরা। দক্ষিণ ভারতের অন্ধ্র প্রদেশের বিজয়ওয়াড়ার বেসান্ত রোডে ঘটেছে এমনই ঘটনা। মাত্র দুইবার কয়েক সেকেন্ডের জন্য ছবির প্রদর্শন থমকেছে। কয়েক সেকেন্ডের জন্য রামচরণকে দেখতে পাননি দর্শক। তাতেই মাথায় আগুন জ্বলেছে তাদের! প্রথমে চিৎকার করে প্রতিবাদ। পরেরবার আর চিৎকার নয়, প্রেক্ষাগৃহে ভাঙচুর চালিয়েছেন দর্শকরা। ভেঙে গুঁড়িয়ে দিয়েছেন প্রেক্ষাগৃহের কাচের জানলা, দরজা। উপড়ে দিয়েছেন পর্দার সামনের বেড়া। ভেঙে দিয়েছেন চেয়ার।
শুক্রবার (২৫ মার্চ) সকাল সাড়ে সাতটায় মর্নিং শো দিয়েই মুক্তি পায় পরিচালক রাজামৌলির ‘আরআরআর’। সবাই যখন ছবিতে বুঁদ তখনই সকাল ৮টা ৪০ মিনিটে কয়েক সেকেন্ডের জন্য ছবি দেখানোয় বিভ্রাট। দর্শকের চিৎকারে কান পাতা দায়। জনতা ক্ষেপেছে বুঝেই তড়িঘড়ি যান্ত্রিক ত্রুটি সারিয়ে ফের প্রদর্শন শুরু। কিছু ক্ষণ পরে দ্বিতীয়বার একই ঘটনা ঘটতেই দর্শকদের রোখে কে? রেগে গিয়ে রিতিমতো ভাঙচুর চালান তারা।
ঘটনার আকস্মিকতায় প্রথমে হতচকিয়ে যান প্রেক্ষাগৃহের কর্ণধার। তার পরেই দ্রুত ব্যবস্থা নেন তিনি। সামলে নেন সবকিছু। পরে সংবাদমাধ্যমে তিনি জানান, স্যাটেলাইট সিগনালে কিছু সমস্যা দেখা দেওয়ায় কয়েক সেকেন্ডের জন্য থমকে গিয়েছিল ছবিটি। তাতেই এমন মারমুখী সবাই। শেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হস্তক্ষেপ করতে হয় সরকারি এবং স্থানীয় প্রশাসনকে।
দক্ষিণ এসিপি এম শ্রীনিবাসুলু জানান, মদ্যপ অবস্থায় ১০ যুবক ছবিটি দেখতে ঢুকেছিলেন। প্রদর্শন আচমকা বন্ধ হয়ে গেলে নেশার ঝোঁকে তারাই ভাঙচুর চালান। তাদের পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। ইতোমধ্যে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে বলেও জানান ভারতীয় পুলিশের এই কর্মকর্তা।
- ১মে মাসে ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় ধাক্কা
- ২চাঁদপুরে এক কালভার্ট বদলে দেবে ৮ গ্রামের মানুষের জীবন
- ৩আসছে বিশেষ ট্রাইব্যুনাল, ৮২ লাখ মাদকাসক্তকে রক্ষায় আইনি সংস্কার
- ৪ভালো ফলন ও ন্যায্যমূল্যে হাসি ফুটেছে চাষিদের মুখে
- ৫হুমকির মুখে ১২০০ বিঘা আমন আবাদ, ঝুঁকিতে মাছ চাষ
- ৬পায়ে শিকল বাঁধা সেই নারী ফিরলেন স্বজনদের কাছে
- ৭কুড়িগ্রামের কাঁচকোলে ভাঙন মোকাবিলায় দিনরাত পাউবোর কাজ
- ৮জুলাইয়ের ১৮ দিনে এলো ১৮০ কোটি ডলারের রেমিট্যান্স
- ৯রেমিট্যান্স আহরণে বাংলাদেশ কৃষি ব্যাংকের মাইলফলক অর্জন
- ১০মোস্ট সাসটেইনেবল কোম্পানি অব দ্য ইয়ার পুরস্কার জিতেছে ইউনিলিভার বাংলাদেশ
- ১সিরাজগঞ্জে ১১ বছরের শিশুকে ধর্ষণের মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- ২কক্সবাজারে পরিবার পরিকল্পনা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
- ৩নির্মাণাধীন চাঁদপুর শহর সংরক্ষণ বাঁধের কাজ দৃশ্যমান
- ৪রবি আজিয়াটার বোর্ড সভা ২৮ জুলাই
- ৫প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিত করা রাষ্ট্র-সমাজের যৌথ দায়িত্ব: ডিএসসিসি প্রশাসক
- ৬ঠাকুরগাঁওয়ে ধর্ষণ মামলায় তিনজনের আমৃত্যু কারাদণ্ড, তিনজনের যাবজ্জীবন
- ৭ইরানের হামলায় ২ মার্কিন সেনা নিহত, জবাবে ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের
- ৮যমুনা ব্যাংকের বোর্ড সভা ২২ জুলাই
- ৯চিলমারীতে ফের তীররক্ষা বাঁধে ধস, আতঙ্কে নদীপাড়ের মানুষ
- ১০১৫ বছরের ধ্বংসযজ্ঞ অল্প সময়ে কাটিয়ে ওঠা সম্ভব নয়, তবে কাজ শুরু হয়েছে





পাঠকের মতামত