প্রকাশিত: মার্চ ৭, ২০২৪ ৭:৩২ পিএম

আরও এক বছর কৃষি মন্ত্রণালয়ের সচিব থাকছেন ওয়াহিদা আক্তার। চুক্তিতে তাকে এক বছরের জন্য নিয়োগ দিয়ে বৃহস্পতিবার (৭ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

ওয়াহিদা আক্তারের চাকরির মেয়াদ আগামী ১১ মার্চ শেষ হওয়ার কথা। তার অবসরোত্তর ছুটি (পিআরএল) ও এ সংশ্লিষ্ট সুবিধাদি স্থগিতের শর্তে আগামী ১২ মার্চ বা যোগদানের তারিখ থেকে তার এ চুক্তিভিত্তিক নিয়োগ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

ওয়াহিদা ১৩তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। এর আগে তিনি কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ হিসেবে দায়িত্ব পালন করেন।

এম জি

শেয়ার

পাঠকের মতামত

পুলিশে বড় ধরনের রদবদল

পুলিশ প্রশাসনে বড় ধরনের রদবদল করেছে সরকার। বিসিএস (পুলিশ) ক্যাডারের ২১ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ...

গেজেট প্রকাশ পুলিশের ইউনিফর্মে পরিবর্তন : শার্ট হবে গাঢ় নীল, প্যান্ট খাকি

বাংলাদেশ পুলিশের ইউনিফর্মে পরিবর্তন আনা হয়েছে। নতুন সংশোধনী অনুযায়ী, জেলা পুলিশ ও অধিকাংশ ইউনিটের সদস্যদের ...

শিল্প মন্ত্রণালয়ের নতুন সচিব আব্দুন নাসের খান, ওবায়দুর রহমান ওএসডি

শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমানকে তার পদ থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করেছে সরকার। ...