
ফুটবল বিশ্বকে আবারও চমকে দিয়ে ইতিহাস গড়ল মরক্কো। লাতিন আমেরিকার পরাশক্তি আর্জেন্টিনাকে ২-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের শিরোপা জিতেছে আফ্রিকার দেশটি। সান্তিয়াগোর এস্তাদিও ন্যাসিওনাল স্টেডিয়ামে সোমবার ভোরে অনুষ্ঠিত মেগা ফাইনাালের নায়ক ইয়াসির জাবিরি। যার জোড়া গোলই আর্জেন্টাইনদের শিরোপা স্বপ্ন ভেঙে চুরমার করে দেয়।
ম্যাচের শুরু থেকেই কৌশলগতভাবে দুর্দান্ত ফুটবল খেলে মরক্কো। মাত্র ১২ মিনিটেই দলকে এগিয়ে দেন উইঙ্গার ইয়াসির জাবিরি। এরপর ২৯ মিনিটে আবারও তার গোলে ব্যবধান দ্বিগুণ করে ‘আটলাস কাবস’রা।
প্রথমার্ধেই ২-০ গোলে পিছিয়ে পড়া আর্জেন্টিনা দ্বিতীয়ার্ধে মরিয়া হয়ে ম্যাচে ফেরার চেষ্টা করে। বল দখলে এগিয়ে থাকা এবং বেশ কয়েকটি আক্রমণ করা সত্ত্বেও মরক্কোর জমাট রক্ষণ ভাঙতে পারেননি। পুরো টুর্নামেন্টে এই প্রথম কোনো ম্যাচে পিছিয়ে পড়া আর্জেন্টিনা আর ঘুরে দাঁড়াতে পারেনি।
এই জয় কেবল মরক্কোর প্রথম যুবা বিশ্বকাপ শিরোপাই নয়, এটি তাদের ‘সোনালী প্রজন্মের’ হাত ধরে লেখা এক নতুন ইতিহাস। ২০০৯ সালে ঘানার পর প্রথম আফ্রিকান দেশ হিসেবে তারা এই গৌরব অর্জন করল।
২০০৫ সালে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের পর ২০২৫ সালে চিলিতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে খেলার সুযোগ পায় মরক্কো। প্রায় ২০ বছর পর অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে ফিরেই শিরোপা জয়ের এই অবিশ্বাস্য কীর্তি গড়ল মরক্কো। টুর্নামেন্টের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ফ্রান্সকে ১-০ গোলে হারিয়েছে কলম্বিয়া।
এদিকে টানা ছয়টি ম্যাচ জিতে অপ্রতিরোধ্য হিসেবেই ফাইনালে এসেছিল আর্জেন্টিনা। দিয়েগো প্লাসেন্তের শিষ্যদের জন্য ‘সপ্তস্বর্গে’ পৌঁছানোটা ছিল সময়ের ব্যাপার মাত্র। কিন্তু ৭৬% বলের দখল আর ২০টি শট নিয়েও জালের দেখা পেল না আর্জেন্টাইনরা। এতে ফেবারিট হয়েও শূন্য হাতেই মাঠ ছাড়তে হলো আর্জেন্টাইনদের।
- ১ব্যাংকঋণের সুদের হারে লাগাম টানতে কমল নীতি সুদহার
- ২হজ ও ওমরাহ্ ফেয়ার-এ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের স্টল উদ্বোধন
- ৩সুন্দরবন উপকূলের মিলির স্বপ্ন শুধু একটি ঘর
- ৪১৮ বছর পর বাড়ি ফিরলেন আলমগীর!
- ৫দীর্ঘদিনের ভোগান্তির অবসান, স্বস্তি ফিরেছে হাজারো মানুষের চলাচলে
- ৬জুলাই সনদের সকল চুক্তি সংসদে বিএনপি পাশ করবে: জয়নুল আবেদীন
- ৭বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি দিপু, সম্পাদক জালাল
- ৮জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কয়রায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিক্ষোভ
- ৯বাংলাদেশে আর কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড, ফ্যাসিবাদের ছায়া দেখতে চাই না
- ১০সংবাদকর্মীদের স্বার্থে গণমাধ্যম কমিশন গঠনের কাজ চলছে: তথ্যমন্ত্রী
- ১ক্যান্সার গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন চাঁদপুরের আবু আলী সিনা
- ২শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
- ৩সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনঃনিয়োগ পেলেন অ্যাডভোকেট ফারুক হোসেন
- ৪আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে
- ৫চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকরের দাবিতে কমলগঞ্জে গণবিক্ষোভ
- ৬পাবনায় অপহৃত স্কুলছাত্র উদ্ধার; আটক ৫
- ৭এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন
- ৮শেরপুরে বিএনপি ছেড়ে দুই নেতা-কর্মীর জামায়াতে যোগদান
- ৯বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে সৌদির সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠন
- ১০ইসলামী ব্যাংক ঢাকা নর্থ ও ঢাকা সাউথ জোনের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত





পাঠকের মতামত