ডেস্ক নিউজ
প্রকাশিত: মার্চ ৩, ২০২৬ ৮:১৫ পিএম

দেশের অন্যতম প্রধান শরীয়াহ্ ভিত্তিক আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পবিত্র মাহে রমজান উপলক্ষে পথে পথে রোজাদারদের মাঝে ১০ দিনব্যাপী ইফতার বিতরণ কর্মসূচি গ্রহণ করেছে।

রোববার (১ মার্চ) ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ রাফাত উল্লা খান এ কর্মসূচির উদ্বোধন করেন।

অনুষ্ঠানে মোঃ রাফাত উল্লা খান বলেন, রমজান আত্মশুদ্ধি, সংযম, সহমর্মিতা ও মানবকল্যাণের শিক্ষা দেয়। সমাজের প্রান্তিক ও অস্বচ্ছল রোজাদারদের পাশে দাঁড়ানোই সেই মূল্যবোধেরই অংশ। এ লক্ষ্য থেকেই আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ১০ দিনব্যাপী ইফতার বিতরণ কর্মসূচি গ্রহণ করেছে।

এসময় ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ ফজলুর রহমান, মোঃ আসাদুজ্জামান ভূঁইয়া, মোঃ আমিনুল ইসলাম ভূঁইয়া, মোহাম্মদ হোসাইন, এস.এম আবু জাফর উপস্থিত ছিলেন।

রমজানের তাৎপর্য ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এ কার্যক্রমের মাধ্যমে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের উদ্যোগে প্রতিদিন ঢাকা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকায় পথচলতি রোজাদার, শ্রমজীবী মানুষ, পথশিশু, দিনমজুর, রিকশাচালক, দিনমজুর ও নিম্নআয়ের ব্যক্তিদের মাঝে ইফতার বিতরণ করা হচ্ছে। ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে এ মানবিক কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

উল্লেখ্য, শরিয়াহ্ভিত্তিক ব্যাংকিং কার্যক্রমের পাশাপাশি আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে শিক্ষা, স্বাস্থ্য, দুর্যোগ সহায়তা ও মানবিক সহায়তামূলক বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে আসছে।

বিএইচ

শেয়ার

পাঠকের মতামত

কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচারের সঙ্গে ইউসিবি ইনভেস্টমেন্টের চুক্তি

কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচার পিএলসির প্রস্তাবিত প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) ইস্যু ম্যানেজার হিসেবে দায়িত্ব পালনের লক্ষ্যে প্রতিষ্ঠানটির সঙ্গে ...

চবিতে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন

সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের আওতায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি ...

এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন

এনআরবিসি ব্যাংক পিএলসির নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের (এমটিও) জন্য ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জুলাই) ...

ইসলামী ব্যাংক রাজশাহী জোনের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির রাজশাহী জোনের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জুলাই) ...

‘বাংলা কিউআর’ ব্যবহারে জনসচেতনতা বৃদ্ধিতে রূপালী ব্যাংকের প্রচারণা

রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি বাংলাদেশ ব্যাংক প্রবর্তিত সর্বজনীন কিউআর কোডভিত্তিক ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা ‘বাংলা কিউআর’ ...