
নতুন আইফোন মানেই প্রযুক্তি বাজারে উন্মাদনা। আইফোনপ্রেমীরা একটি সিরিজ লঞ্চ হওয়ার পরই মুখিয়ে থাকে নতুন ফোনের জন্য। অ্যাপল গ্রাহকদের হতাশ করেন না কখনোই। একের পর এক ডিভাইস নিয়ে হাজির হচ্ছে সংস্থাটি। এবার আইফোনপ্রেমীদের জন্য আসছে উজ্জ্বল হলুদ রঙের আইফোন।
আইফোন ১৪ এবং আইফোন ১৪ প্লাস-এই দুই ফোন লঞ্চ হয়েছে গতবছর সেপ্টেম্বর মাসে। অ্যাপেলের এ১৫ বায়োনিক চিপসেট রয়েছে এই দুই ফোনে। সম্প্রতি শোনা যাচ্ছে, অ্যাপেল আইফোন ১৪ সিরিজের এই দুই মডেল নতুন একটি রঙে লঞ্চ হতে চলেছে।
এবার হলুদ রঙের শেডে এই দুই আইফোন মডেল লঞ্চ হবে। যদিও অ্যাপেল কর্তৃপক্ষ নিশ্চিত ভাবে এখনো কিছু ঘোষণা করেনি। তবে অতীতের অনেক গুজব সত্যি হওয়ায় এটি বেশ নিশ্চিত প্রযুক্তিবিশ্ব। বর্তমানে আইফোন ১৪ এবং আইফোন ১৪ প্লাস নীল, মিডনাইট, পার্পল, স্টারলাইট এবং রেড-এইসব রঙের শেডে উপলব্ধ রয়েছে।
এর আগে অন্য রঙে অর্থাৎ যেসমস্ত রঙে আইফোন লঞ্চ হয় তার থেকে আলাদা রঙে লঞ্চ হয়েছে আইফোন ১৩ সিরিজ। ২০২১ সালের লঞ্চের প্রায় ৬ মাস পরে আইফোন ১৩ সিরিজের মডেল লঞ্চ হয়েছিল সবুজ রঙে। তারও আগে আইফোন ১২, আইফোন ১২ মিনি-এই দুই আইফোন পার্পল শেডে লঞ্চ হয়েছিল। অনুমান করা হচ্ছে, আইফোন ১৪ এবং আইফোন ১৪ প্লাসের ক্ষেত্রে নতুন একটি রঙ প্রকাশ্যে আনবে অ্যাপেল কর্তৃপক্ষ।
যদিও হলুদ রঙের আইফোন এবারই প্রথম নয়। এর আগে অ্যাপলের আইফোন এক্সআর এবং আইফোন ১১ সহ তার আগের কিছু আইফোন মডেলের জন্য হলুদ রঙের বিকল্প এনেছিল সংস্থাটি। সেই মডেলগুলো বেশ জনপ্রিয় হয়েছিল আইফোনপ্রেমীদের কাছে।
- ১ব্যাংকঋণের সুদের হারে লাগাম টানতে কমল নীতি সুদহার
- ২হজ ও ওমরাহ্ ফেয়ার-এ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের স্টল উদ্বোধন
- ৩সুন্দরবন উপকূলের মিলির স্বপ্ন শুধু একটি ঘর
- ৪১৮ বছর পর বাড়ি ফিরলেন আলমগীর!
- ৫দীর্ঘদিনের ভোগান্তির অবসান, স্বস্তি ফিরেছে হাজারো মানুষের চলাচলে
- ৬জুলাই সনদের সকল চুক্তি সংসদে বিএনপি পাশ করবে: জয়নুল আবেদীন
- ৭বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি দিপু, সম্পাদক জালাল
- ৮জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কয়রায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিক্ষোভ
- ৯বাংলাদেশে আর কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড, ফ্যাসিবাদের ছায়া দেখতে চাই না
- ১০সংবাদকর্মীদের স্বার্থে গণমাধ্যম কমিশন গঠনের কাজ চলছে: তথ্যমন্ত্রী
- ১ক্যান্সার গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন চাঁদপুরের আবু আলী সিনা
- ২শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
- ৩সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনঃনিয়োগ পেলেন অ্যাডভোকেট ফারুক হোসেন
- ৪আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে
- ৫চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকরের দাবিতে কমলগঞ্জে গণবিক্ষোভ
- ৬পাবনায় অপহৃত স্কুলছাত্র উদ্ধার; আটক ৫
- ৭এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন
- ৮শেরপুরে বিএনপি ছেড়ে দুই নেতা-কর্মীর জামায়াতে যোগদান
- ৯বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে সৌদির সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠন
- ১০চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে যাত্রীবাহী বাস, নিহত ২





পাঠকের মতামত