
ভারতের আসাম রাজ্যের সরকারি সব মাদ্রাসা বন্ধ করতে রাজ্যের বিধানসভায় একটি বিল পাস হয়েছে। কংগ্রেসসহ অন্যান্য বিরোধী দলের তুমুল প্রতিবাদের সত্ত্বেও বুধবার (৩০ ডিসেম্বর) বিলটি পাস হয়। ফলে বন্ধ হচ্ছে আসামের প্রায় ৬শ’ সরকারি মাদ্রাসা।
ভারতীয় গণমাধ্যমে বলা হয়েছে, বিলটি এখন গভর্নরের কাছে পাঠানো হচ্ছে। সেখানে অনুমোদন পেলেই আসামের সব মাদ্রাসা আগামী বছরের ১ এপ্রিল থেকে স্কুলে পরিণত হবে।
বিলটির আওতায় আসামের মাদ্রাসা শিক্ষা বোর্ডটিও নিষিদ্ধ করা হচ্ছে বলে খবরে উঠে এসেছে। আসামের শিক্ষামন্ত্রী হিমান্তা বিশ্ব শর্মা জানিয়েছেন, বেসরকারি মাদ্রাসা তদারকি করার জন্য শিগগিরই আরেকটি বিল উত্থাপন করা হবে রাজটির বিধানসভায়।
বিলে দুটি বিদ্যমান আইন বাতিল করার প্রস্তাব করা হয়েছে, আসাম মাদ্রাসা শিক্ষা (প্রাদেশেকিকরণ) আইন, ১৯৯৫ এবং আসাম মাদ্রাসা শিক্ষা (কর্মচারীদের পরিষেবা প্রাদেশিককরণ এবং মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানের পুনর্গঠন) আইন, ২০১৩।
এর আগে সরকারি সব মাদ্রাসা ও সংস্কৃত টোল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল আসামের রাজ্য বিজেপি সরকার। তবে বুধবারের বিলটির মধ্যে সংস্কৃত টোল বন্ধ করে দেওয়ার বিষয়টি উল্লেখ করা হয়নি।
- ১নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
- ২রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি
- ৩স্বেচ্ছাসেবক দল নেতা সানুর গ্রেপ্তার দাবি সাংবাদিক ইন্না’র পরিবারের
- ৪শুধু আইন করে শাস্তি দিয়ে মাদক নির্মূল সম্ভব নয়: মির্জা ফখরুল
- ৫ব্লক মার্কেটে লেনদেন ৪০ কোটি টাকার
- ৬গণভোটের রায় উপেক্ষা করে বিএনপি দলীয়করণে নেমেছে
- ৭দর পতনের শীর্ষে এআইবিএল ১ম ইসলামিক মিউচুয়াল ফান্ড
- ৮লেনদেনের শীর্ষে ডমিনেজ স্টিল
- ৯স্পিকারের দিকনির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদের সিদ্ধান্ত নেবে ইসি
- ১০খুকৃবির নতুন উপাচার্য বাকৃবির অধ্যাপক ড. আসাদুজ্জামান সরকার
- ১চরফ্যাসনে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
- ২ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ৩লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল
- ৪২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
- ৫জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ
- ৬নবম শ্রেণির রেজিস্ট্রেশন শুরু ২ আগস্ট
- ৭রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে ইসি
- ৮রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম: বাণিজ্যমন্ত্রী
- ৯প্রধানমন্ত্রীর সঙ্গে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের নেতাদের বৈঠক
- ১০হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু





পাঠকের মতামত