
ইউক্রেনে রাশিয়ার হামলা অব্যাহত রয়েছে। এবার আরও একটি শহরে কয়েক দফা রকেট হামলা চালিয়েছে পুতিন সরকার। দেশটির পশ্চিমাঞ্চলের শহর লভিভে এ হামলা চালানো হয় বলে খবর পাওয়া গেছে। এতে আহত হয়েছেন ৫ জন। জানা গেছে, গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের পর রাজধানী কিয়েভসহ বিভিন্ন স্থান থেকে এই শহরে আশ্রয় নিয়েছিলেন অনেকেই।
শহরটির গভর্নর ম্যাক্সিম কোজিটস্কি জানান, শহরের পূর্বদিকে একটি জ্বালানি তেলের ডিপোতে দুদফা রকেট হামলা চালানো হয়েছে শনিবার। এতে ৫ জন আহত হন। এ ছাড়া সামরিক বাহিনীর একটি কারখানাতেও দুদফা রকেট হামলা চালানো হয়েছে।
তিনি বলেন, সেখান পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে রয়েছে। কিন্তু বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি।
মেয়র আন্দ্রি সাডোভি বলেন আরেকটি বিমান হামলায় বহু স্থাপনা ধ্বংস হয়েছে। টুইটারে তিনি বলেছেন, তবে আবাসিক ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়নি।
লভিভ শহরটি, পোলিশ সীমান্ত থেকে ৬০ কিলোমিটার দূরে অবস্থিত। সেখানে সাত লাখের বেশি মানুষের বসবাস বলে জানা গেছে। তবে অনেকেই আশ্রয় নিয়েছেন সেখানে।
চার সপ্তাহের বেশি সময় ধরে চলমান যুদ্ধে রাশিয়া এখনো ইউক্রেনের বড় কোনো শহরের পুরোপুরি নিয়ন্ত্রণ নিতে পারেনি।
- ১ময়মনসিংহে ট্রাক চাপায় নারীসহ অটোরিকশার তিন যাত্রী নিহত
- ২সরিষাবাড়ীতে যমুনা নদী থেকে বালু উত্তোলন বন্ধের দাবীতে মানববন্ধন
- ৩বাংলাদেশ ফাইন্যান্সের বোর্ড সভা ২৯ জুলাই
- ৪শহীদ জিয়ার হত্যা মামলার আসামি মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ
- ৫কর্ণফুলী ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ৬ব্লক মার্কেটে লেনদেন ৪০ কোটি টাকার
- ৭দর পতনের শীর্ষে ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ
- ৮ষড়যন্ত্রে হতাশ না হয়ে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রিজভীর
- ৯দর বৃদ্ধির শীর্ষে ন্যাশনাল পলিমার
- ১০নবীনগরে সরকারি পুকুরপাড়ের লিজ নিয়ে বিতর্ক
- ১রণক্ষেত্র দিল্লি: ভারতের ইতিহাসে ‘সবচেয়ে বড় আন্দোলনের’ ডাক সিজেপির
- ২গ্রাহকদের জন্য নিজস্ব ওএমএস চালু করছে মর্ডান সিকিউরিটিজ
- ৩চাঁদপুরে মেয়াদোত্তীর্ণের তারিখ ছাড়া খাবার তৈরি করায় জরিমানা
- ৪মতিগঞ্জে টর্নেডোয় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান
- ৫যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন
- ৬জোট শরিকদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী
- ৭৯৯৯-এ ফোনে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ১০ শিক্ষার্থী উদ্ধার
- ৮জিয়াউল আহসানের বাড়িতে দুদকের অভিযান শেষ, মালামাল জব্দ
- ৯‘লুটপাটে সহায়তাকারী’ আইএফআইসির এমডি মনসুর মোস্তফা বহাল তবিয়তে
- ১০জিডিপি প্রবৃদ্ধি কমে ২.২ শতাংশ, বড় পতন শিল্প ও সেবাখাতে





পাঠকের মতামত