
ইউক্রেনে রাশিয়ার হামলায় ১২১ শিশু নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১৬৭ শিশু। গত ২৪ ফেব্রুয়ারি দেশটিতে হামলা চালায় রাশিয়া। তারপর থেকে সংঘাত চলছেই। টানা ২৮ দিনের সংঘাতে বহু বেসামরিক নিহত হয়েছেন। যুদ্ধের ভয়াবহতা থেকে রক্ষা পাচ্ছে না শিশুরাও।
সম্প্রতি ৯ বছর বয়সী এক কন্যা শিশু এবং ১৪ বছর বয়সী এক ছেলে শিশু নিহত হয়েছে। তারা দনেৎস্ক অঞ্চলে নিহত হয়। স্থানীয় কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।
এক বিবৃতিতে জানানো হয়েছে, গত ১৭ মার্চ এক রুশ সেনারা ১৪ বছর বয়সী এক কিশোরের সামনেই তার বাবাকে গুলি করে হত্যা করে। বুচা শহরতলীতে ওই ঘটনা ঘটেছে। ওই ঘটনায় শিশুটিও আহত হয়েছে এবং বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছে।
ওই বিবৃতিতে আরও জানানো হয়েছে যে, রাশিয়ার গোলাবর্ষণে ২২০টির বেশি স্কুল এবং ১৫৫টি কিন্ডারগার্টেন ক্ষতিগ্রস্ত হয়েছে।
রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহরে এখনো হামলা অব্যাহত রেখেছে রুশ সেনারা। রাজধানী কিয়েভের পর সবচেয়ে বেশি শোচনীয় অবস্থা মারিউপোলের। শহরটি এখন অবরুদ্ধ করে রেখেছে রুশ সেনারা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন যে, সেখানে এক লাখের মতো মানুষ আটকা পড়েছেন। চরম মানবিক বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছেন তারা।
বন্দরনগরী মারিউপোল থেকে বেসামরিক লোকজন সরানোর সময় হামলার অভিযোগও করেছেন জেলেনস্কি। তিনি বলেন, মারিউপোলে এক লাখের মতো মানুষ অবরুদ্ধ। তাদের কাছে পানি ও খাদ্য নেই। রুশ সেনাদের গোলাবর্ষণ অব্যাহত থাকায় বিপর্যস্ত পুরো শহর।
- ১চাঁদপুরে সংস্কার শেষ না হতেই ধসে পড়ছে বাঁধের মাটি
- ২মেঘনায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ, হতাশা নিয়ে ফিরছেন জেলেরা
- ৩ড. মুহাম্মদ ইউনূস: করিডোরের কৌশলগত ভবিষ্যৎ
- ৪ঢাকা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ৫আরএকে সিরামিকসে সিইও নিয়োগ
- ৬মার্কেন্টাইল ব্যাংকের বোর্ড সভা ৩০ জুলাই
- ৭ভরিতে ২২১৬ টাকা বাড়ল স্বর্ণের দাম
- ৮ইসলামী ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ৯হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ
- ১০মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ১চলতি অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার
- ২কোনো একসময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে : ক্রীড়া প্রতিমন্ত্রী
- ৩চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
- ৪বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
- ৫২৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৮ হাজার ৪৭ কোটি টাকা
- ৬নড়াইলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি সম্পন্ন
- ৭বাজারের ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক
- ৮সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে
- ৯সরকারের পাঁচ মাসেই নানা কথা শুরু হয়েছে, সুযোগ হারানো যাবে না
- ১০সাউথ বাংলার বোর্ড সভা ২৯ জুলাই





পাঠকের মতামত