
পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের অনুমোদন পাওয়া ইউনিয়ন ব্যাংকের প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) আবেদনকারীদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবে বরাদ্দ পাওয়া শেয়ার প্রেরণ করা হয়েছে। সিডিবিএল সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, রোববার (২৩ জানুয়ারি) কোম্পানিটির আইপিওতে আবেদনকারীদের বিও হিসাবে এই শেয়ার প্রেরণ করা হয়েছে। এর আগে ১৬ জানুয়ারি প্রো-রাটার ভিত্তিতে আবেদনকারীদের মধ্যে শেয়ার বরাদ্দ দেয়া হয়েছে।
ইউনিয়ন ব্যাংকের প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) প্রতি ১০ হাজার টাকার আবেদনের বিপরীতে বাংলাদেশী বিনিয়োগকারীরা ৭৯২টি শেয়ার আর প্রবাসী বিনিয়োগকারীরা ৫৩৭টি করে শেয়ার বরাদ্দ পেয়েছে।
আর কোম্পানিটিতে ৪২৮ কোটি টাকার বিপরীতে ৩.৬২ গুন বেশি আবেদন জমা পড়েছে। গত ২৬ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত কোম্পানিটির আইপিওতে আবেদন জমা দেয় বিনিয়োগকারীরা।
ইউনিয়ন ব্যাংক শেয়ারবাজার ৪২ কোটি ৮০ লাখ সাধারণ শেয়ার ইস্যুর মাধ্যমে ৪২৮ কোটি টাকা উত্তোলন করবে। এক্ষেত্রে প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা।
শেয়ারবাজার থেকে ব্যাংকটি অর্থ উত্তোলন করে এসএমই ও প্রজেক্ট অর্থায়ন, সরকারি সিকিউরিটিজ ক্রয়, শেয়ারবাজারে বিনিয়োগ এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে।
কোম্পানিটির ২০২০ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী পুন:মূল্যায়ন ছাড়া নেট অ্যাসেটভ্যালু হয়েছে ১৬.৩৮ টাকা (কোম্পানিটি কোনো সম্পদ পুন:মূল্যায়ন করেনি) এবং শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হগয়েছে ১.৭৭ টাকা। বিগত ৫ বছরের ভারিত গড় হারে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৮২ টাকা।
আইপিওতে কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে যথাক্রমে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট এবং ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্ট লিমিটেড।
উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংক এর ডিওএস সাক্যুলার নং ০১ তারিখ ১০/০২/২০২০ অনুযায়ী ব্যাংকটি ২০২১ সালের মধ্যে শেয়ারবাজারে তালিকাভুক্ত সিকিউরিটিজে ২০০ কোটি টাকা বিনিয়োগ করতে হবে। এছাড়াও শেয়ারবাজারে তালিকাভুক্তির পূর্বে ব্যাংকটি কোনো প্রকার লভ্যাংশ ঘোষণা, অনুমোদন বা বিতরণ করতে পারবে না।
এর আগে গত ৫ সেপ্টেম্বর নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলনের জন্য কোম্পানিটির আইপিও অনুমোদন দেয়।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস
- ১আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বায়ু সহনীয়
- ২দেশের ৭ জেলায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা
- ৩ব্যাংকঋণের সুদের হারে লাগাম টানতে কমল নীতি সুদহার
- ৪হজ ও ওমরাহ্ ফেয়ার-এ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের স্টল উদ্বোধন
- ৫সুন্দরবন উপকূলের মিলির স্বপ্ন শুধু একটি ঘর
- ৬১৮ বছর পর বাড়ি ফিরলেন আলমগীর!
- ৭দীর্ঘদিনের ভোগান্তির অবসান, স্বস্তি ফিরেছে হাজারো মানুষের চলাচলে
- ৮জুলাই সনদের সকল চুক্তি সংসদে বিএনপি পাশ করবে: জয়নুল আবেদীন
- ৯বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি দিপু, সম্পাদক জালাল
- ১০জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কয়রায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিক্ষোভ
- ১ক্যান্সার গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন চাঁদপুরের আবু আলী সিনা
- ২শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
- ৩সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনঃনিয়োগ পেলেন অ্যাডভোকেট ফারুক হোসেন
- ৪আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে
- ৫চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকরের দাবিতে কমলগঞ্জে গণবিক্ষোভ
- ৬পাবনায় অপহৃত স্কুলছাত্র উদ্ধার; আটক ৫
- ৭এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন
- ৮শেরপুরে বিএনপি ছেড়ে দুই নেতা-কর্মীর জামায়াতে যোগদান
- ৯বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে সৌদির সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠন
- ১০ইসলামী ব্যাংক ঢাকা নর্থ ও ঢাকা সাউথ জোনের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত





পাঠকের মতামত