প্রকাশিত: জুন ৯, ২০২৪ ৯:৫৮ পিএম

পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া অনুবিভাগের মহাপরিচালক এ. টি. এম. রকিবুল হককে ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত করার সিদ্ধান্ত নি‌য়ে‌ছে সরকার। তিনি বর্তমান রাষ্ট্রদূত ম‌নিরুল ইসলা‌মের স্থলাভিষিক্ত হ‌বেন।

রোববার (৯ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয় থে‌কে পাঠা‌নো এক সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে এ তথ‌্য জানা‌নো হ‌য়ে‌ছে।

পররাষ্ট্র ক্যাডারের ২০তম ব্যাচের পেশাদার কূটনীতিক র‌কিবুল হক ২০২১ সাল থে‌কে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া অনুবিভাগের মহাপরিচালকের দা‌য়িত্ব পালন কর‌ছেন। এরআগে তি‌নি নয়া দি‌ল্লির বাংলা‌দেশ মিশ‌নে ডেপুটি হাইক‌মিশনার ছি‌লেন।

কূটনীতিক র‌কিবুল হক ইসলামাবাদ, হেগ ও নিউইয়র্কে বাংলাদেশের মিশনে বি‌ভিন্ন প‌দে দা‌য়িত্ব পালন ক‌রে‌ছেন।

র‌কিবুল হক পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ে গুরুত্বপূর্ণ প‌দে কাজ ক‌রে‌ছেন। তি‌নি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর সম্পন্ন করেন। তি‌নি দুই সন্তানের জনক।

এম জি

শেয়ার

পাঠকের মতামত

পুলিশে বড় ধরনের রদবদল

পুলিশ প্রশাসনে বড় ধরনের রদবদল করেছে সরকার। বিসিএস (পুলিশ) ক্যাডারের ২১ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ...

গেজেট প্রকাশ পুলিশের ইউনিফর্মে পরিবর্তন : শার্ট হবে গাঢ় নীল, প্যান্ট খাকি

বাংলাদেশ পুলিশের ইউনিফর্মে পরিবর্তন আনা হয়েছে। নতুন সংশোধনী অনুযায়ী, জেলা পুলিশ ও অধিকাংশ ইউনিটের সদস্যদের ...

শিল্প মন্ত্রণালয়ের নতুন সচিব আব্দুন নাসের খান, ওবায়দুর রহমান ওএসডি

শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমানকে তার পদ থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করেছে সরকার। ...