
সদ্য কাট-অপ প্রাইজ নির্ধারণ হওয়া ইনডেক্স এগ্রো লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি)। আজ কমিশনের নিয়মিত সভায় এ অনুমোদন দেওয়া হয়।
বিএসইসি সূত্র মতে, কোম্পানিটি বাজার থেকে ৫০ কোটি টাকা তুলবে। এর জন্য বাজার ৮২ লাখ ৫৩ হাজার ৬৪৯ টি সাধারণ শেয়ার প্রাথমিক গণ প্রস্তাব (আইপিও) এর মাধ্যমে ইস্যু করবে। এর জন্য মধ্যে ৩৮ লাখ ৯৩ হাজার ২৬৫ টি সাধারণ শেয়ার নিজ নিজ বিডিং মূল্যে উপযুক্ত বিনিয়ােগকারীরা পাবে। কোম্পানির শেয়ারের প্রান্ত সীমা (কাট অফ প্রাইজ) মূল্য ৬২ টাকায় নির্ধারিত হয়। বাকী ৪৩ লাখ ৬০ হাজার ৩৮৪ টি সাধারণ শেয়ার ৫০ টাকা মূল্যে (প্রান্ত সীমা থেকে ২০% বাট্টায়) সাধারণ বিনিয়ােগকারীর (অনিবাসী বিনিয়ােগকারীসহ) নিকট ইস্যু করা হবে।
কোম্পানিটির ৩০শে জুন, ২০১৯ সালের সমাপ্ত বছরের আর্থিক বিবরণী অনুযায়ী পুনঃমূল্যায়ন সঞ্চিতিসহ নীট সম্পদ মূল্য (এনএভি) ৪৫ টাকা ৩ পয়সা টাকা এবং পুনঃমূল্যায়ন সঞ্চিতি ছাড়া নীট সম্পদ মূল্য ৪৪ টাকা ৬ পয়সা। বিগত ৫ বছরের অর্থ বছরের ভারিত গড় হারে শেয়ার প্রতি আয় ৭ টাকা ৭ পয়সা।
এর আগে গত ১ নভেম্বর থেকে বিডিং শুরু হয়ে চলে ৪ নভেম্বর পর্যন্ত। এর আগে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭৩৯তম সভায় কোম্পানিটির বিডিংয়ের অনুমোদন দেওয়া হয়।
উল্লেখ্য, কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ এএফসি ক্যাপিটাল ও ইবিএল ইনভেস্টমেন্ট লিমিটেড।
- ১আরএকে সিরামিকসে সিইও নিয়োগ
- ২মার্কেন্টাইল ব্যাংকের বোর্ড সভা ৩০ জুলাই
- ৩ইসলামী ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ৪হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ
- ৫মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ৬চৌহালীতে যমুনার ভাঙনে বিদ্যালয়সহ ১২ বসতঘর বিলীন
- ৭শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি চট্টগ্রাম থেকে গ্রেফতার
- ৮সানলাইফ ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৯ জুলাই
- ৯রিপাবলিক ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ১০ফেডারেল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৯ জুলাই
- ১চলতি অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার
- ২কোনো একসময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে : ক্রীড়া প্রতিমন্ত্রী
- ৩চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
- ৪বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
- ৫নড়াইলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি সম্পন্ন
- ৬২৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৮ হাজার ৪৭ কোটি টাকা
- ৭সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে
- ৮সরকারের পাঁচ মাসেই নানা কথা শুরু হয়েছে, সুযোগ হারানো যাবে না
- ৯চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আনোয়ার বাবলু মারা গেছেন
- ১০সাউথ বাংলার বোর্ড সভা ২৯ জুলাই





পাঠকের মতামত