
পবিত্র রমজান মাসে ইফতারের পূর্বে ‘ট্যাং জুস’-এর আজানের ধ্বনিযুক্ত বিজ্ঞাপন বন্ধের আবেদন জানিয়েছেন বেসরকারি ভোক্তা অধিকার সংস্থা ‘কনসাস কনজুমারস সোসাইটি’ (সিসিএস)।
রোববার (২৫ এপ্রিল) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের (ডিএনসিআরপি) ঢাকা বিভাগীয় কার্যালয়ে এ সম্পর্কিত লিখিত আবেদন জমা দেয়া হয়। সিসিএসের পক্ষে আবেদনটি করেন নির্বাহী পরিচালক পলাশ মাহমুদ। সিসিএসের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আবেদনে বলা হয়েছে, ‘মাল্টিব্রান্ডস লিমিটেড’ তাদের পণ্য ‘ট্যাং জুস’-এর একটি বিজ্ঞাপনে ইসলাম ধর্মের পবিত্র আজানের ধ্বনি (আল্লাহ আকবর) যুক্ত করে বিভিন্ন টেলিভিশনে প্রচার করছে। বিজ্ঞাপনটি বিশেষ করে ইফতারের কিছুক্ষণ আগে থেকে বেশি বেশি প্রচারিত হয়।
এর ফলে লাখ লাখ সম্মানিত রোজাদার যারা টেলিভিশনে আজান শুনে ইফতার করেন তারা বিভ্রান্ত হচ্ছেন। বিষয়টি নিয়ে ইতোপূর্বে গণমাধ্যমে সংবাদও প্রকাশিত হয়েছে। তবুও বিজ্ঞাপনটির প্রচার বন্ধ হয়নি।
আবেদনে আরও বলা হয়, ইসলাম ধর্মের নিয়ম অনুযায়ী সূর্যাস্তের সঙ্গে সঙ্গে ইফতার করতে হয়। সাধারণ মানুষ আজানকে ইফতারের সময় হিসেবেই জানে। এজন্য সঠিক সময় নির্বাচনে টেলিভিশনে প্রচারিত আজানকে বিশ্বাসযোগ্য হিসেবে বিবেচনা করে সাধারণ মানুষ। কিন্তু আজানের ঠিক কিছু সময় আগে থেকে এমন বিজ্ঞাপন প্রচার করায় মানুষ বিজ্ঞাপনকে সত্যি সত্যি আজান মনে করে বিভ্রান্ত হচ্ছে। বহু মানুষ বিভ্রান্ত হয়ে ইফতারের সময়ের আগেই ইফতার করে ফেলছে।
শুধু বাণিজ্যিক স্বার্থে কয়েক কোটি ধর্মপ্রাণ মুসলমানের পবিত্র ইবাদত নিয়ে এমন হীন কার্যক্রমের বিষয়ে ভোক্তা সাধারণের মধ্যেও ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে আজানের ধ্বনিযুক্ত বিজ্ঞাপন প্রচার বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার অনুরোধ জানিয়েছে সিসিএস।
- ১ইসলামী ব্যাংকের উদ্যোগে বিশিষ্ট আলেমদের সঙ্গে মতবিনিময় সভা
- ২জিডিপির ৫ শতাংশ চিকিৎসা খাতে ব্যয় করা হবে: মির্জা ফখরুল
- ৩সিন্ডিকেট-মজুদদারির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ করবে সরকার
- ৪আমরা বৈষম্যহীন সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই: শিক্ষামন্ত্রী
- ৫চা শিল্পে নতুন ইতিহাস সৃষ্টি
- ৬রায়পুরে বিয়েবাড়িতে মাংস ঝাল হওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩
- ৭মার্কিন সিনেটে ভারত-চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের বিল পাস
- ৮অসময়ে তরমুজ চাষে কৃষকের দৃষ্টান্ত স্থাপন
- ৯ড্যাবের চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- ১০দেশে চিংড়ি রপ্তানি কমেছে ৬২ শতাংশ
- ১চাঁদপুরে একযোগে বদলি ৩১ ইউপি প্রশাসনিক কর্মকর্তা
- ২চাঁদপুরে ফুটবল মাঠ উদ্বোধন করলেন শেখ ফরিদ আহম্মেদ
- ৩মানুষ আস্থা ও বিশ্বাস রাখতে পারবে এমন বিচার বিভাগ চাই: আইনমন্ত্রী
- ৪আগামী রবিবার মহেশখালী আসছেন প্রধানমন্ত্রী
- ৫সংবাদপত্র সমাজের দর্পণ, অপ-সাংবাদিকতা পরিহার করতে হবে
- ৬গাজীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ
- ৭বাকৃবিতে শুরু হচ্ছে বিএসভিইআরের আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন
- ৮ব্লু ইকোনমি সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে
- ৯১৫ আগস্ট ৭৫ হাজার অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীর হাতে অবসর সুবিধার টাকা
- ১০জবির লোক প্রশাসন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন





পাঠকের মতামত