
সিরিয়ার হোমসে ইসরাইলের বিমান হামলায় সিরিয়ার ৪ সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও সাতজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার সিরিয়ার গণমাধ্যম সানা এ তথ্য জানিয়েছে ।
খবরে বলা হয়, ইসরাইলের বিমান হামলায় হোমসের পালমিরা এলাকায় সিরিয়ান আরব বাহিনীর ৪ সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও সাতজন।
আল-তানফ এলাকা থেকে এ হামলা চালানো হয়।
প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় রাত সাড়ে ১১টা নাগাদ অঞ্চলটির কমিউনিকেশন টাওয়ার, সেনাঘাঁটি এবং গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে আগ্রাসন চালায় ইসরায়েলি বিমান। সিরিয়া-জর্ডান সীমান্তেই স্থাপনাগুলোর অবস্থান।
এ নিয়ে চলতি সপ্তাহে ইসরাইল সিরিয়ার হোমস প্রদেশে দ্বিতীয় দফায় বিমান হামলা চালাল।
এর আগে গত শুক্রবার সিরিয়ার হোমস প্রদেশের টি-৪ সামরিক ঘাঁটি লক্ষ্য করে ইসরাইল ক্ষেপণাস্ত্র হামলা চালায়। তবে সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ইউনিট ১২টি ক্ষেপণাস্ত্রের মধ্যে আটটি ধ্বংস করতে সক্ষম হয়।
ইসরাইলের গণমাধ্যম জেরুজালেম পোস্ট জানায়, বুধবার রাতে এ হামলা চালানো হয়।
জেরুজালেম পোস্টের খবরে বলা হয়, বৃহস্পতিবার সকালে ইসলামিক রেভ্যুলুশনারি গার্ড কর্পস, হিজবুল্লাহ ও সিরিয়ার সমন্বয়ে গঠিত যৌথ অপারেশন্স কার্যালয় থেকে সতর্ক করে দেওয়া হয় যে, তারা বিমান হামলার কঠোর জবাব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
- ১চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে যাত্রীবাহী বাস, নিহত ২
- ২জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ৩৪
- ৩বাংলাদেশের জন্য ভ্রমণ সতর্কতা শিথিল করল যুক্তরাষ্ট্র
- ৪টাঙ্গাইলে বাস ট্রাকের সংঘর্ষে শিশুসহ নিহত ৩
- ৫বিএনপি নব্য স্বৈরাচার হওয়ার পথে হাঁটছে : নাহিদ ইসলাম
- ৬ডিজিটাল ট্রেড ও ফ্রিল্যান্সারদের সহায়তায় একাধিক নতুন বিধান
- ৭স্বাস্থ্যখাতে গবেষণায় খুবই কম ব্যয় করা হচ্ছে: জিয়াউদ্দিন হায়দার
- ৮আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমন কারাগারে
- ৯পাবনায় যমুনা ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী, সনদ ও ক্রেস্ট বিতরণ
- ১০মৌলিক প্রশিক্ষণ নেওয়া ৫৬ শিক্ষানবিশ এএসপিকে বদলি
- ১জবির নতুন ক্যাম্পাস প্রকল্প নিয়ে ভয়ংকর নীলনকশা!
- ২নেশা চক্রের খপ্পরে অচেতন গরু ব্যবসায়ী, উদ্ধারের দুই দিন পর পরিবারের কাছে ফিরিয়ে দিল ‘আজকের তারুণ্য’
- ৩বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ক্রীড়া সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ
- ৪চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ
- ৫সরকারি বীজ খোলা বাজারে অবৈধভাবে বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড
- ৬শুধু নিরাময় নয়, রোগ প্রতিরোধে মনোযোগ দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
- ৭নবীনগর উপজেলা পরিষদে মাতৃদুগ্ধ কর্নার ও নারীদের নামাজের স্থান চালু
- ৮একটি সাক্ষরের ভুলে ভেঙে গেল পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন
- ৯মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
- ১০বাকৃবিতে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের কেন্দ্রীয় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত





পাঠকের মতামত