কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচারের সঙ্গে ইউসিবি ইনভেস্টমেন্টের চুক্তি
কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচার পিএলসির প্রস্তাবিত প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) ইস্যু ম্যানেজার হিসেবে দায়িত্ব পালনের লক্ষ্যে প্রতিষ্ঠানটির সঙ্গে ...

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ত্রিশাল শাখা আব্দুর রশিদ চেয়ারম্যান মার্কেট, হোল্ডিং নং ৪১৭০, মেইন রোড, ওয়ার্ড নং ০২, ত্রিশাল পৌরসভা, ত্রিশাল, ময়মনসিংহে স্থানান্তর করা হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো. আলতাফ হুসাইন প্রধান অতিথি হিসেবে নতুন স্থানে শাখার উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ সাঈদ উল্লাহ।
ময়মনসিংহ জোনপ্রধান আনিছুর রহমানের সভাপতিত্বে এসময় স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের ত্রিশাল শাখার প্রধান আনোয়ার হোসাইন।
এসময় গ্রাহক, স্থানীয় ব্যবসায়ী ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।
বিএইচ

পাঠকের মতামত