তেজগাঁও বায়তুন-নূর জামে মসজিদে ইমাম নিয়োগ, আবেদন শেষ ১৫ আগস্ট
ঢাকার তেজগাঁও শিল্প এলাকায় অবস্থিত বায়তুন-নূর জামে মসজিদে একজন ইমাম নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা ...

আসন্ন ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় রাজধানীর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে।
সোমবার (২৫ মার্চ) ধর্ম মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ঈদুল ফিতর উদযাপনে সরকারি কর্মসূচি নির্ধারণে সম্প্রতি অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভার সিদ্ধান্ত অনুযায়ী, আবহাওয়া অনুকূলে থাকলে জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। আবহাওয়া প্রতিকূল থাকলে ঈদের প্রধান জামাত সকাল ৯টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে হবে।
এবারও জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে।
রমজান মাস শেষে শাওয়াল মাসের ১ তারিখ উদযাপিত হবে ঈদুল ফিতর। চাঁদ দেখা সাপেক্ষে ১০ বা ১১ এপ্রিল এবারের ঈদুল ফিতর পালিত হওয়ার কথা রয়েছে।
বিএইচ

পাঠকের মতামত