ডেস্ক নিউজ
প্রকাশিত: জুন ২২, ২০২৬ ৭:৪৬ পিএম

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির উদ্যোগে ক্যাশলেস লেনদেনের ব্যবহার ও নিরাপত্তা বিষয়ে জনসচেতনতা বাড়াতে একটি অর্ধদিবসব্যাপী আর্থিক স্বাক্ষরতা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ জুন) তারিখে ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের রিস্ক ম্যানেজমেন্ট বিভাগ ও উত্তরা শাখার যৌথ আয়োজনে উত্তরা শাখায় “আর্থিক স্বাক্ষরতায় সূচিত হোক নিরাপদ ক্যাশলেস লেনদেন” শীর্ষক এ কর্মশালার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ। কর্মশালায় ব্যাংকের বিভিন্ন শাখার কর্মকর্তা ও সংশ্লিষ্ট শাখাগুলোর গ্রাহকবৃন্দ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যাংকের রিস্ক ম্যানেজমেন্ট বিভাগ ও ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ইউনিটের প্রধান মোহাম্মদ আবু ছায়েম। ক্যাশলেস লেনদেনের ব্যবহার ও প্রযুক্তিগত দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন করপোরেট প্রধান কার্যালয়ের আইটি বিভাগের প্রধান ও সিটিও খন্দকার বেদৌরা মাহবুব এবং কার্ড ডিভিশনের প্রধান মো. রিয়াদ হোসেন।

এছাড়াও উত্তরা শাখার ব্যবস্থাপক আবু হানিফসহ বিভিন্ন শাখার ব্যবস্থাপকরা অনুষ্ঠানে বক্তব্য দেন।

এসময় আরও উপস্থিত ছিলেন এয়ারপোর্ট রোড শাখার শামসুল আরেফিন ফেরদৌস, সাভার শাখার আবু নাছের আহমেদ, জয়দেবপুর চৌরাস্তা শাখার মোহাম্মদ সাহাবুদ্দিন মজুমদার, আশকোনা শাখার আহসানুল হক ফেরদৌস এবং ডিএসই এনেক্স বিল্ডিং উপশাখার ইনচার্জ মোছাম্মত লায়লা নুর স্মৃতি।

আলোচকরা বলেন, ক্যাশলেস লেনদেন ব্যবস্থার বিস্তৃতি গ্রাহকদের সময় সাশ্রয় করবে এবং আর্থিক লেনদেনকে আরও নিরাপদ ও ঝুঁকিমুক্ত করবে। পাশাপাশি ডিজিটাল ব্যাংকিং সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করা হয়।

বিএইচ

শেয়ার

পাঠকের মতামত

কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচারের সঙ্গে ইউসিবি ইনভেস্টমেন্টের চুক্তি

কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচার পিএলসির প্রস্তাবিত প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) ইস্যু ম্যানেজার হিসেবে দায়িত্ব পালনের লক্ষ্যে প্রতিষ্ঠানটির সঙ্গে ...

চবিতে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন

সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের আওতায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি ...

এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন

এনআরবিসি ব্যাংক পিএলসির নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের (এমটিও) জন্য ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জুলাই) ...