জেলা প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ৭, ২০২৫ ৯:৩৫ এএম , আপডেট: অক্টোবর ৭, ২০২৫ ৯:৩৬ এএম

সিলেটের মোগলাবাজার এলাকায় ‘উদয়ন এক্সপ্রেস’ ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট রেলওয়ের স্টেশন ম্যানেজার নুরুল ইসলাম।

তিনি জানান, চট্টগ্রাম থেকে সিলেটগামী ট্রেনটি ফেঞ্চুগঞ্জ উপজেলার মোগলাবাজার স্টেশনে পৌঁছালে লোকোমোটিভসহ একাধিক বগি লাইনচ্যুত হয়। এতে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

নুরুল ইসলাম আরও বলেন, ‘দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক করতে উদ্ধার ট্রেন ঘটনাস্থলে যাচ্ছে। প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।’

শেয়ার

পাঠকের মতামত

বাগেরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ফার্মেসিকে জরিমানা

বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পার্শ্ববর্তী তামিম মেডিকেল ফার্মেসিকে ২০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছেন এক্সিকিউটিভ ...

কুড়িগ্রামে ডিবির অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

কুড়িগ্রামে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৫২ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। ...

নালীতাবাড়ীতে অসহায় ২০০ পরিবারের পাশে দোস্ত এইড বাংলাদেশ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ও অসহায় ২০০টি পরিবারের মাঝে ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ ...