
বাণিজ্য প্রতিদিন ডেস্ক:
উপসাগরীয় অঞ্চলের অধিকাংশ শেয়ারবাজার ঊর্ধ্বমুখী হয়েছে। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) ভূ-রাজনৈতিক উত্তেজন সামান্য বেড়েছে। সেই সঙ্গে করপোরেট আয়ের দিকে মনোনিবেশ করেছেন বিনিয়োগকারীরা। ফলে এই ঊর্ধ্বমুখিতা তৈরি হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। এতে বলা হয়, আলোচ্য কার্যদিবসে সৌদি আরবের বেঞ্চমার্ক সূচক ঊর্ধ্বগামী হয়েছে শূন্য দশমিক ১ শতাংশ। দেশটির কেন্দ্রীয় ব্যাংকের আয় ১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এছাড়া বানকুই সৌদি ফ্রান্সির (বিএসএফ) মুনাফা শূন্য দশমিক ৮ শতাংশ বেড়েছে। স্বভাবতই সৌদি সূচকে উল্লম্ফন ঘটেছে।
এক রিপোর্টে বিএসএফ জানিয়েছে, চলতি বছরের প্রথম প্রান্তিকে তাদের মুনাফা হয়েছে ১ দশমিক ১৫ বিলিয়ন রিয়াল। আগের বছর একই সময়ে যা ছিল ১ দশমিক ০৮ রিয়াল।
দুবাইয়ের প্রধান শেয়ার সূচকের উত্থান ঘটেছে শূন্য দশমিক ২ শতাংশ। এমিরেটস এনবিডি ব্যাংকের মুনাফা বেড়েছে ১ দশমিক ৯ শতাংশ। ফলে এই ঊধ্র্বগামিতা সৃষ্টি হয়েছে।
এনবিডি জানিয়েছে, চলমান বছরের প্রথম ত্রৈমাসিকে তাদের করপোরেট আয় হয়েছে ৬ দশমিক ৭ বিলিয়ন দিরহাম। গত বছর একই সময়ে তা ছিল ৬ বিলিয়ন।
কাতারি বেঞ্চমার্ক ঊর্ধ্বমুখী হয়েছে শূন্য দশমিক ৪ শতাংশ। কাতার ইসলামিক ব্যাংকের মুনাফা বেড়েছে ১ দশমিক ৬ শতাংশ। সংগত কারণে সূচকেরও উত্থান ঘটেছে। তবে আবুধাবি সূচক অপরিবর্তিত রয়েছে।
এআরএস
- ১ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী
- ২তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- ৩‘তেলাপোকাদের’ চিহ্নিত করে গুন্ডা দমন আইনে মামলার ঘোষণা শুভেন্দুর
- ৪মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
- ৫পল্টনে আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ
- ৬খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে পারে : আইজিপি
- ৭চকরিয়ায় বন্যার্ত ৫০ পরিবারকে ধরা’র ত্রাণ বিতরণ
- ৮সৌদিতে ইয়েমেনের বিদ্রোহীদের হামলা, তেল পরিশোধনাগার থেকে বের হচ্ছে ধোঁয়া
- ৯ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারিতে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জড়িত
- ১০রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ১চা শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন
- ২চকরিয়ায় বন্যার্ত ৫০ পরিবারকে ধরা’র ত্রাণ বিতরণ
- ৩বীরগঞ্জে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
- ৪রংপুর বিভাগের নেতাদের সঙ্গে সাংগঠনিক সভায় তারেক রহমান
- ৫কুলাউড়ায় তরুণীর রহস্যজনক মৃত্যু
- ৬হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
- ৭হাইটেক পার্ক আধুনিকায়ন, বায়োটেক পার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে: প্রধানমন্ত্রী
- ৮সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে দেশের নতুন চালিকাশক্তি: প্রধানমন্ত্রী
- ৯অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- ১০চট্টগ্রাম অঞ্চলে বন্যায় ভেসে গেল ফসল, কৃষকের মাথায় হাত





পাঠকের মতামত