
উরুগুয়ের পূর্ব উপকূলে গত দশ দিনে প্রায় দুই হাজার পেঙ্গুইন মৃত অবস্থায় দেখা গেছে। এসব মৃত্যুকে রহস্যজনক বলে মন্তব্য করেছে কর্তৃপক্ষ। যদিও তারা বলছে, এর জন্য এভিয়ান ইনফ্লুয়েঞ্জা দায়ী নয়।
দেশটির পরিবেশ মন্ত্রণালয়ের প্রাণিবিভাগের প্রধান কারমেন লেইজাগোয়েন বলেন, ‘মৃতের অধিকাংশই অল্পবয়সী ম্যাগেলানিক পেঙ্গুইন, যারা আল্টান্টিক মহাসাগরে মারা গেছে। সেখান থেকে স্রোতে ভেসে উরুগুয়ে উপকূলে এসেছে।’ তিনি আরও বলেন, ‘এদের বেশির ভাগই পানিতে মারা গেছে। নব্বই শতাংশ নমুনাতেই চর্বি মজুদ ছিল না এবং পাকস্থলীও ছিল শূন্য। এসব নমুনা পরীক্ষা করে দেখা গেছে, তারা এভিয়ান ইনফ্লুয়েঞ্জামুক্ত ছিল।’
ম্যাগেলানিক পেঙ্গুইন দক্ষিণ আর্জেন্টিনায় বাসা বাঁধে। দক্ষিণে শীতের সময় তারা খাবার ও উষ্ণ পানির সন্ধানে উত্তরে চলে আসে। এমনকি, ব্রাজিলের এসপিরিটো সানতোর উপকূলে চলে আসে।
লেইজাগোয়েন বলেন, ‘অল্প কিছু মারা যাওয়া স্বাভাবিক, কিন্তু সেটি এতো সংখ্যক নয়।’ তিনি আরও বলেন, ‘গত বছর ব্রাজিলে এমন সংখ্যক পেঙ্গুইন মারা গিয়েছিল, যার কারণ অজানা ছিল।’
লেগুনা রি রোচা সংরক্ষিত এলাকার পরিচালক হেক্টর কায়মারিস এএফপিকে বলেন, আল্টান্টিক উপকূলে তিনি ছয় মাইলের (১০ কিলোমিটার) মধ্যে পাঁচশ’র বেশি মৃত পেঙ্গুইন গুনেছেন।
বিপি/এএস
- ১ব্যাংকঋণের সুদের হারে লাগাম টানতে কমল নীতি সুদহার
- ২হজ ও ওমরাহ্ ফেয়ার-এ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের স্টল উদ্বোধন
- ৩সুন্দরবন উপকূলের মিলির স্বপ্ন শুধু একটি ঘর
- ৪১৮ বছর পর বাড়ি ফিরলেন আলমগীর!
- ৫দীর্ঘদিনের ভোগান্তির অবসান, স্বস্তি ফিরেছে হাজারো মানুষের চলাচলে
- ৬জুলাই সনদের সকল চুক্তি সংসদে বিএনপি পাশ করবে: জয়নুল আবেদীন
- ৭বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি দিপু, সম্পাদক জালাল
- ৮জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কয়রায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিক্ষোভ
- ৯বাংলাদেশে আর কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড, ফ্যাসিবাদের ছায়া দেখতে চাই না
- ১০সংবাদকর্মীদের স্বার্থে গণমাধ্যম কমিশন গঠনের কাজ চলছে: তথ্যমন্ত্রী
- ১ক্যান্সার গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন চাঁদপুরের আবু আলী সিনা
- ২শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
- ৩সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনঃনিয়োগ পেলেন অ্যাডভোকেট ফারুক হোসেন
- ৪আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে
- ৫চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকরের দাবিতে কমলগঞ্জে গণবিক্ষোভ
- ৬পাবনায় অপহৃত স্কুলছাত্র উদ্ধার; আটক ৫
- ৭এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন
- ৮শেরপুরে বিএনপি ছেড়ে দুই নেতা-কর্মীর জামায়াতে যোগদান
- ৯বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে সৌদির সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠন
- ১০ইসলামী ব্যাংক ঢাকা নর্থ ও ঢাকা সাউথ জোনের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত





পাঠকের মতামত