
পোশাক শিল্পে উৎসে কর এক শতাংশের অর্ধেক কমানোর দাবি জানিয়েছেন বিজিএমইএ’র সভাপতি ফারুক হাসান। সোমবার (১৩ জুন) একটি হোটেলে বিজিএমইএ আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানান।
ফারুক হাসান বলেন, ‘বর্তমান প্রেক্ষাপটে পোশাক শিল্পে উৎসে কর বর্তমানে যে অবস্থায় রয়েছে, সে অবস্থায় রাখার বিষয়টি প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী সুবিবেচনায় রাখবেন।’ তিনি উল্লেখ করেন, আমাদের একান্ত অনুরোধ, রফতানির বিপরীতে প্রযোজ্য উৎসে কর ০.৫০ শতাংশ আগামী ৫ বছর পর্যন্ত কার্যকর রাখলে শিল্পটি বর্তমান সংকটকালীন সময়ে স্বস্তিতে থাকবে। তিনি বলেন, ‘শিল্প টিকে থাকলে রাজস্ব আসবে, নতুন নতুন কর্মসংস্থান তৈরি হবে।’
ফারুক হাসান জানান, ২০১৯-২০ অর্থবছরে আমাদের পোশাক রফতানি ছিল ২৭.৯৫ বিলিয়ন ডলার। ৮৩.৪৫ টাকা এক্সচেঞ্জ রেট হিসেবে টাকার অঙ্কে রফতানি আয় হয়েছিল ২ লাখ ৩৩ হাজার কোটি টাকা। অর্থাৎ ০.৫০ শতাংশ হারে উৎসে ১,১৬৬ কোটি টাকা উৎসে কর প্রদান করা হয়। ২০২০-২১ অর্থবছরে রফতানি ছিল ৩১.৪৫ বিলিয়ন ডলার। ৮৩.৯৫ টাকা এক্সচেঞ্জ রেট হিসেবে টাকার অঙ্কে রফতানি আয় হয়েছিল ২ লাখ ৬৪ হাজার কোটি টাকা। অর্থাৎ ০.৫০ শতাংশ হারে উৎসে ১,৩২০ কোটি টাকা উৎসে কর প্রদান করা হয়।
বিজিএমইএ সভাপতি আরও বলেন, ‘চলতি অর্থবছর ২০২১-২২ শেষে রফতানি ৪১ বিলিয়ন ডলারে পৌঁছাবে বলে আশা করছি। ৮৭ টাকা এক্সচেঞ্জ রেট হিসেবে টাকার অঙ্কে রফতানি আয় হবে ৩ লাখ ৫৬ হাজার কোটি টাকা, অর্থাৎ ০.৫০ শতাংশ হারে উৎসে ১,৭৮৩ কোটি টাকা উৎসে কর প্রদান করা হবে। আর সামনের অর্থবছর ২০২২-২৩ এ আমরা যদি ৪৫ বিলিয়ন ডলার রফতানি করতে পারি, তবে ৯২ টাকা এক্সচেঞ্জ রেট হিসেবে টাকার অঙ্কে রফতানি হবে ৪ লাখ ১৪ হাজার কোটি টাকা। অর্থাৎ ০.৫০ শতাংশ হারে উৎসে ২,০৭০ কোটি টাকা উৎসে কর প্রদান করা হবে। অর্থাৎ আমরা যদি প্রতিযোগী সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে রফতানি বাড়াতে পারি, তাহলে কর হার না বাড়িয়েও রাজস্ব বাড়ানো সম্ভব হবে। এতে করে সামষ্টিক অর্থনীতি উপকৃত হবে।’
এসময় তিনি নন-কটন পোশাক রফতানির ওপর ১০% হারে বিশেষ প্রনোদনা প্রদানের জন্য অনুরোধ করেন।
ফারুক হাসান বলেন, ‘আমাদের মোট পোশাক রফতানির প্রায় ৭৪ শতাংশ কটনের তৈরি, যেখানে বিশ্বের মোট টেক্সটাইল কনজাম্পশনে কটনের শেয়ার মাত্র ২৫ শতাংশ।’ বিজিএমইএ সভাপতি উল্লেখ করেন, পরিবেশবান্ধব কারখানা তৈরির অন্যতম উপাদান সোলার প্যানেল আমদানিতে শুল্কহার শূন্য থেকে বাড়িয়ে ১ শতাংশ করা হয়েছে। শিল্পে পরিবেশগত টেকসই উন্নয়নের ক্ষেত্রে যে অগ্রগতি সূচিত হয়েছে, তার ধারা অব্যাহত রাখার লক্ষ্যে আমাদের অনুরোধ, সোলার প্যানেল আমদানিতে শুল্কহার শূন্য করা হোক।
বিপি/ আইএইচ
- ১হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু
- ২পেশাগত দক্ষতা ও গবেষণা উন্নয়নে যবিপ্রবির সঙ্গে তিন প্রতিষ্ঠানের চুক্তি
- ৩১৮ বছরের জঞ্জাল ৫ মাসে পুরোপুরি পরিষ্কার সম্ভব নয়: মুক্তিযুদ্ধমন্ত্রী
- ৪ইনস্যুরেন্স ইনোভেশন চ্যালেঞ্জে চ্যাম্পিয়ন পাইওনিয়ার
- ৫কুষ্টিয়ার ‘মসলা গ্রামে’ কৃষকদের সঙ্গে বিএনপি নেতার মতবিনিময়
- ৬বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য
- ৭প্রয়াত বেগম খালেদা জিয়ার জন্ম বার্ষিকী উপলক্ষে ইবিতে দোয়া মাহফিল
- ৮ঝিনাইদহের সাবেক সংসদ সদস্য নায়েব আলী গ্রেফতার
- ৯যুবক ও যুব নারীদের উন্নয়নে বর্তমান সরকার বদ্ধপরিকর: ক্রীড়া প্রতিমন্ত্রী
- ১০টাঙ্গাইলে অটোভ্যানে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১
- ১যশোর বোর্ডে প্রথম কুষ্টিয়া জিলা স্কুলের সামিউল
- ২চাঁদপুরে গলায় ফাঁস দিয়ে শিক্ষার্থীর আত্মহত্যার অভিযোগ
- ৩চলতি বছরে স্থানীয় সরকারের সকল নির্বাচন: শাহে আলম
- ৪সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে ৯
- ৫কুড়িগ্রামে জনগণের দোরগোড়ায় জেলা প্রশাসন
- ৬মাদারীপুরে চায়না দুয়ারি জালে নদী-নালা ছয়লাব, বিপন্ন দেশীয় মাছ
- ৭হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৫৯
- ৮সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে নিরাপত্তা ঘাটতি ছিল কি না, তদন্তে বের হবে
- ৯বাস মেরামতে ২৮ লাখ টাকা ব্যয়, পরিবহন পরিচালকের ব্যাখ্যা
- ১০চাঁদপুরে জমজ দুই বোনের একসঙ্গে জিপিএ-৫





পাঠকের মতামত