
পেট্রোল ও ডিজেলের দাম অনেক হ্রাস করেছে অর্থনৈতিক সংকটে জর্জরিত পাকিস্তান। বুধবার বিজ্ঞপ্তি জারি করে তেলের নতুন মূল্য নির্ধারণ করে দিয়েছে দেশটির অর্থ মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি অনুসারে, প্রতি লিটার পেট্রোলের দাম ১৫ দশমিক ৩৯ রুপি এবং ডিজেলের দাম ৭ দশমিক ৮৮ রুপি কমানো হয়েছে। নতুন নির্ধারিত এই মূল্য কার্যকর করা হয়েছে আজ বৃহস্পতিবার থেকে।
সেই অনুযায়ী বৃহস্পতিবার থেকে পাকিস্তানের সব এলাকায় প্রতি লিটার পেট্রোল ২৮৮ দশমিক ৪৯ রুপির পরিবর্তে ২৭৩ দশমিক ১০ রুপিতে এবং প্রতি লিটার ডিজেল পূর্বের ২৮১ দশমিক ৯৬ রুপির পরিবর্তে ২৭৪ দশমিক ০৮ রুপিতে বিক্রি হচ্ছে।
অর্থ মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ‘আন্তর্জাতিক বাজারদর অনুসারে জাতীয় তেল ও গ্যাস নিয়ন্ত্রণ কর্তৃপক্ষকে (ওগরা) জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণের নির্দেশ দিয়েছিল সরকার। ওগরা’র সুপারিশ অনুযায়ী নতুন এই মূল্য নির্ধারণ করা হয়েছে।’
প্রসঙ্গত, গত বেশ কিছুদিন ধরে জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজারে মন্দাভাব চলছে। তবে এই মন্দাভাব শাপে বর হয়েছে পাকিস্তানের জন্য। চলতি মে মাসেই এই নিয়ে টানা দ্বিতীয় বারের মতো জ্বালানি তেলের দাম কমল পাকিস্তানে।
বছরের পর বছর ধরে অব্যবস্থাপনা, অপচয় ও দুর্নীতির কারণে বিদেশি মুদ্রার রিজার্ভ তলানিতে ঠেকেছে পাকিস্তানের। ফলে ওষুধ-জ্বালানিসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্য আমদানি করতেও হিমসিম খেতে হচ্ছে দেশটিকে।
গত বছর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ঋণ সংস্থা আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে ৩০০ কোটি ডলার ঋণ নিয়েছে। দ্বিতীয় দফা ঋণের জন্য আইএমএফ প্রতিনিধিদের সঙ্গে আলোচনা চলছে ইসলামাবাদের।
- ১সংসদের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ
- ২২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার
- ৩মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
- ৪হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ অনেকে আহত
- ৫প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
- ৬বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত
- ৭বাগেরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ফার্মেসিকে জরিমানা
- ৮‘অনলাইন এডিটরস ফোরাম’-এর আহ্বায়ক পিন্টু, সদস্যসচিব ইফতেখার
- ৯কুড়িগ্রামে ডিবির অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
- ১০জাপানের সঙ্গে মেট্রো-অবকাঠামো সহযোগিতা জোরদার
- ১নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
- ২১৩ দিনে সরকারের ব্যাংক ঋণ ৯ হাজার ২০৯ কোটি টাকা
- ৩রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান
- ৪চাঁদপুরে অনুমতি ছাড়া নদী দখল করে হোটেল নির্মাণ
- ৫চরফ্যাসনে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
- ৬স্পিকারের দিকনির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদের সিদ্ধান্ত নেবে ইসি
- ৭ব্রাহ্মণবাড়িয়ায় মাদক-অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের তাগিদ
- ৮জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জবির মিছিল আসবে: নাহিদ ইসলাম
- ৯দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
- ১০খুকৃবির নতুন উপাচার্য বাকৃবির অধ্যাপক ড. আসাদুজ্জামান সরকার





পাঠকের মতামত