
নারী সহকর্মীদের প্রতি শ্রদ্ধা, সম্মান ও সহমর্মিতা প্রকাশ করে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করেছে এনআরবিসি ব্যাংক।
রোববার (৮ মার্চ) ব্যাংকের প্রধান কার্যালয়ে ‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার / সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” শীর্ষক স্লোগানে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. তৌহিদুল আলম খান।
এসময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মুহাম্মদ আব্দুল কাইয়ুম খান, মানবসম্পদ প্রশিক্ষণ এবং উন্নয়ন কেন্দ্রের (এইচআরটিডিসি) প্রিন্সিপাল মিসেস ফাহমিদা চৌধুরী, ঋণ ব্যবস্থাপনা বিভাগের প্রধান তনুশ্রী মিত্র, প্রধান মানবসম্পদ কর্মকর্তা (সিএইচআরও) ফয়সল আহমেদসহ প্রধান কার্যালয় ও ঢাকার বিভিন্ন শাখার নারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নারীদিবস উপলক্ষে ব্যাংকের সকল নারী কর্মকর্তাদের বিশেষ সম্মাননাপত্র প্রদান এবং ফুলের শুভেচ্ছা জানানো হয়।
এছাড়া ব্যাংকের সকল শাখা ও উপশাখায় নারী সহকর্মীদের প্রতি বিশেষভাবে সম্মান প্রদর্শন করা হয়।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. তৌহিদুল আলম খান বলেন, নারীরা তাঁদের মেধা, অধ্যবসায় ও সহমর্মিতার মাধ্যমে আমাদের অনুপ্রেরণা হয়ে উঠছেন। অগ্রদূত, উদ্ভাবক, জননী, সহকর্মী ও পথপ্রদর্শক হিসেবে ভূমিকা রাখছেন উন্নয়ন ও সভ্যতা বিনির্মাণে। তাঁদের আত্মত্যাগ, দৃঢ়তা ও নিষ্ঠা আমাদের সকলকে এগিয়ে যেতে উৎসাহিত করে। নারীদের দায়িত্ববোধ, নিষ্ঠা, পেশাদারিত্ব ও অদম্য সহযোগিতা এনআরবিসি ব্যাংককে দেশসেরা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার সংগ্রামে কার্যকর অবদান রাখছে এবং এনআবিসি ব্যাংকের অগ্রগতিতে তাদের ভূমিকা আরও ত্বরান্বিত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করছি।
বিএইচ
- ১চাঁদপুরে পাট উৎপাদনে শীর্ষে সদর
- ২বাঘ সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে হবে: মৎস্য প্রতিমন্ত্রী
- ৩শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী
- ৪কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত
- ৫ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল
- ৬বাঘ রক্ষা করা আমাদের জন্য একটি চ্যালেঞ্জ
- ৭হবিগঞ্জ পৌর এলাকায় জেলা প্রশাসনের ১৪৪ ধারা জারি
- ৮বেড়া উপজেলার ৫০ প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষককে কারণ দর্শানো নোটিশ
- ৯আজ ঢাকার বায়ু অস্বাস্থ্যকর
- ১০ইউনিলিভার কনজুমারের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
- ২রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান
- ৩ব্রাহ্মণবাড়িয়ায় মাদক-অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের তাগিদ
- ৪স্পিকারের দিকনির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদের সিদ্ধান্ত নেবে ইসি
- ৫জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জবির মিছিল আসবে: নাহিদ ইসলাম
- ৬দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
- ৭পুলিশ জনগণকে সঙ্গে নিয়েই বাঁচবে, কারও লাঠিয়াল বাহিনী হবে না
- ৮উন্নয়ন কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে
- ৯প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
- ১০বাংলাদেশে জাপানি কোম্পানিগুলোর আরও বিনিয়োগ চান প্রধানমন্ত্রী





পাঠকের মতামত