ডেস্ক নিউজ
প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৬ ৮:৪৬ পিএম

এনআরবিসি ব্যাংকের নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের (এমটিও) নিয়ে দিনব্যাপী ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। রোববার (৫ এপ্রিল) ব্যাংকের প্রধান কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ব্যাংকের চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. তৌহিদুল আলম খান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপব্যবস্থাপনা পরিচালক ও সিওও মোহাম্মদ আব্দুল কাইয়ুম খান। এসময় ব্যাংকের বিভিন্ন বিভাগের প্রধানগণ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়া বলেন, একজন ব্যাংকারের জন্য সততা, শৃঙ্খলা ও পেশাগত দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি নবীন কর্মকর্তাদের ব্যাংকিং কার্যক্রম সম্পর্কে বাস্তবভিত্তিক জ্ঞান অর্জনের পাশাপাশি দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। এসময়, জ্ঞান ও মেধাভিত্তিক ব্যাংকিং করার ওপর গুরুত্বারোপ করেন।

ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড. মো. তৌহিদুল আলম খান বলেন, নতুন কর্মকর্তাদের ওপর ব্যাংকের সেবা মান বজায় রাখা এবং গ্রাহক সন্তুষ্টি নিশ্চিত করার গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। তিনি সবাইকে ধারাবাহিক ব্যাংকিং বিষয়ে অত্যাধুনিক জ্ঞান অর্জন, জনাবদিহিতা ও কর্মদক্ষতার মাধ্যমে নিজেদের প্রস্তুত করার পরামর্শ দেন।

বিএইচ

শেয়ার

পাঠকের মতামত

পাবনায় যমুনা ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী, সনদ ও ক্রেস্ট বিতরণ

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) অর্থায়িত অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের বাস্তবায়নাধীন স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ...

ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘বাংলা কিউআর’ চালু করল ব্র্যাক ব্যাংক

বাংলাদেশ ব্যাংকের ক্যাশলেস উদ্যোগকে এগিয়ে নিতে ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘বাংলা কিউআর’ (Bangla QR) চালু করেছে ব্র্যাক ...

কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচারের সঙ্গে ইউসিবি ইনভেস্টমেন্টের চুক্তি

কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচার পিএলসির প্রস্তাবিত প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) ইস্যু ম্যানেজার হিসেবে দায়িত্ব পালনের লক্ষ্যে প্রতিষ্ঠানটির সঙ্গে ...