
দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পখাতে অর্থায়ন সম্প্রসারণের লক্ষ্যে এনসিসি ব্যাংক ও এসএমই ফাউন্ডেশন দুটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করেছে। চুক্তি দুটির মধ্যে রয়েছে সরকারের ‘রিভলভিং ফান্ড’-এর আওতায় ক্রেডিট হোলসেলিং কার্যক্রম এবং ফুড ভ্যালু চেইন ইমপ্রুভমেন্ট প্রজেক্ট (এফভিসিএফআইপি)-এর অধীনে অংশগ্রহণমূলক চুক্তি।
সম্প্রতি ঢাকায় একটি হোটেলে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন্নাহার ও উইমেন এন্টারপ্রেনারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি নাসরিন ফাতেমা আওয়াল উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিল্প মন্ত্রণালয়ের সচিব ও এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন মো. ওবায়দুর রহমান।
এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. খাইরুল আরেফিন এবং এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী চুক্তিতে স্বাক্ষর করেন।
সরকারের ৩০০ কোটি টাকার তহবিল থেকে গঠিত ‘রিভলভিং ফান্ড’-এর আওতায় এসএমই খাতের প্রবৃদ্ধি ত্বরান্বিত করা এবং অগ্রাধিকারপ্রাপ্ত উদ্যোক্তাদের জন্য অর্থায়ন সহজতর করার লক্ষ্যে এসএমই ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে ক্রেডিট হোলসেলিং কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। এর ধারাবাহিকতায় এনসিসি ব্যাংকের অনুকূলে বরাদ্দকৃত এই অর্থ ব্যাংকটি যোগ্য ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের মধ্যে ঋণ হিসেবে বিতরণ করবে।
অন্যদিকে, জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)-এর অর্থায়নে বাস্তবায়িত এফভিসিএফআইপি প্রকল্পের আওতায় এনসিসি ব্যাংক অংশীদার আর্থিক প্রতিষ্ঠান হিসেবে যুক্ত হয়েছে। এই প্রকল্পের লক্ষ্য দেশের কৃষিভিত্তিক ও খাদ্য প্রক্রিয়াজাত শিল্পখাতে আর্থিক প্রবেশাধিকার বৃদ্ধি, ব্যবসায়িক সক্ষমতা উন্নয়ন এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা। এই প্রকল্পের আওতায় এসএমই ফাউন্ডেশন এনসিসি ব্যাংকের জন্য অন-লেন্ডিং ক্রেডিট লিমিট অনুমোদন করেছে, যা থেকে ব্যাংকটি নির্ধারিত নীতিমালা অনুসরণ করে যোগ্য সিএমএসএমই উদ্যোক্তাদের ঋণ প্রদান করবে।
এই দুটি চুক্তি দেশের ক্ষুদ্র, কুটির ও মাঝারি উদ্যোক্তাদের জন্য অর্থায়নের নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে। এর মাধ্যমে একদিকে যেমন নতুন উদ্যোক্তা সৃষ্টি ও কর্মসংস্থান বৃদ্ধি পাবে, অন্যদিকে কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাত খাতে টেকসই উন্নয়ন ত্বরান্বিত হবে। এই উদ্যোগ দেশের প্রান্তিক ও উদীয়মান উদ্যোক্তাদের জন্য আর্থিক অন্তর্ভুক্তি সম্প্রসারণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে এবং জাতীয় অর্থনীতির সামগ্রিক প্রবৃদ্ধিকে আরও শক্তিশালী করবে বলে অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন।
বিএইচ
- ১বিএনপি নব্য স্বৈরাচার হওয়ার পথে হাঁটছে : নাহিদ ইসলাম
- ২ডিজিটাল ট্রেড ও ফ্রিল্যান্সারদের সহায়তায় একাধিক নতুন বিধান
- ৩স্বাস্থ্যখাতে গবেষণায় খুবই কম ব্যয় করা হচ্ছে: জিয়াউদ্দিন হায়দার
- ৪আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমন কারাগারে
- ৫পাবনায় যমুনা ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী, সনদ ও ক্রেস্ট বিতরণ
- ৬মৌলিক প্রশিক্ষণ নেওয়া ৫৬ শিক্ষানবিশ এএসপিকে বদলি
- ৭ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘বাংলা কিউআর’ চালু করল ব্র্যাক ব্যাংক
- ৮আল-আরাফাহ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত
- ৯সিরাজগঞ্জে নদীভাঙন কবলিতদের পাশে জেলা প্রশাসক
- ১০২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- ১জবির নতুন ক্যাম্পাস প্রকল্প নিয়ে ভয়ংকর নীলনকশা!
- ২নেশা চক্রের খপ্পরে অচেতন গরু ব্যবসায়ী, উদ্ধারের দুই দিন পর পরিবারের কাছে ফিরিয়ে দিল ‘আজকের তারুণ্য’
- ৩বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ক্রীড়া সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ
- ৪চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ
- ৫সরকারি বীজ খোলা বাজারে অবৈধভাবে বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড
- ৬শুধু নিরাময় নয়, রোগ প্রতিরোধে মনোযোগ দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
- ৭নবীনগর উপজেলা পরিষদে মাতৃদুগ্ধ কর্নার ও নারীদের নামাজের স্থান চালু
- ৮মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৯বাকৃবিতে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের কেন্দ্রীয় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
- ১০একটি সাক্ষরের ভুলে ভেঙে গেল পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন





পাঠকের মতামত