
কয়েক মাসের নেতিবাচক ধারার পর দেশের পণ্য রপ্তানি এপ্রিলে ঘুরে দাঁড়িয়েছে। মাসটিতে প্রায় ৪ বিলিয়ন ডলারের (৪০১ কোটি) পণ্য রপ্তানি হয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৩৩ শতাংশ বেশি।
রোববার (৩ মে) প্রকাশিত রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সর্বশেষ তথ্যে এ চিত্র উঠে এসেছে। তবে চলতি অর্থবছরের প্রথম ১০ মাসের (জুলাই-এপ্রিল) হিসাবে এখনো রপ্তানি আগের বছরের তুলনায় পিছিয়ে রয়েছে। এ সময়ে ৩ হাজার ৯৪০ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ২ শতাংশ কম।
ইপিবির তথ্য বলছে, চলতি অর্থবছরের দ্বিতীয় মাস থেকেই রপ্তানি ধারাবাহিকভাবে চাপে ছিল। সেই প্রেক্ষাপটে এপ্রিলের প্রবৃদ্ধিকে আংশিক পুনরুদ্ধার হিসেবে দেখা হচ্ছে।
খাতভিত্তিক হিসাবে দেখা যায়, প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক থেকে জুলাই-এপ্রিল সময়ে আয় হয়েছে ৩ হাজার ১৭২ কোটি ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ৮২ শতাংশ কম। তবে এপ্রিলে এ খাতে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত মিলেছে। মাসটিতে ৩১৪ কোটি ডলারের পোশাক রপ্তানি হয়েছে, যা এক বছর আগের তুলনায় ৩১ দশমিক ২১ শতাংশ বেশি।
চামড়া ও চামড়াজাত পণ্য খাতে প্রবৃদ্ধি অব্যাহত রয়েছে। প্রথম ১০ মাসে এ খাতে ৯৮ কোটি ডলারের রপ্তানি হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৫ দশমিক ৯৫ শতাংশ বেশি। শুধু এপ্রিলে এ খাতে রপ্তানি হয়েছে ১১ কোটি ডলার, প্রবৃদ্ধি ৩৫ দশমিক ৬৭ শতাংশ।
অন্যদিকে কৃষি প্রক্রিয়াজাত পণ্যে সামগ্রিকভাবে কিছুটা দুর্বলতা রয়েছে। চলতি অর্থবছরের জুলাই-এপ্রিল সময়ে এ খাতে ৮২ কোটি ডলারের রপ্তানি হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৪ দশমিক ৬৯ শতাংশ কম। তবে এপ্রিল মাসে এ খাতে ৮ কোটি ৫৯ লাখ ডলারের রপ্তানি হয়েছে, যেখানে প্রবৃদ্ধি প্রায় ৬৫ শতাংশ।
বিশ্লেষকেরা বলছেন, মধ্যপ্রাচ্যের সংকটের কারণে ক্রয়াদেশ কম। আবার গ্যাস-বিদ্যুতের সংকটে পণ্য উৎপাদন ব্যাহত হচ্ছে। ফলে সামগ্রিকভাবে পণ্য রপ্তানিতে নেতিবাচক প্রভাব পড়েছে। এপ্রিলে যে প্রবৃদ্ধি হয়েছে তা টেকসই হবে কি না, তা আগামী মাসগুলোর ওপর নির্ভর করবে।
এএ
- ১বাকৃবিতে দুগ্ধ ও গরুর মাংস উৎপাদন ব্যবস্থা বিষয়ক আন্তর্জাতিক কর্মশালা শুরু
- ২মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের দফায় দফায় হামলা
- ৩রাজধানীতে গ্যাস লিকেজ থেকে আগুনে ৩ জন দগ্ধ
- ৪চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ৩ জনের প্রাণহানি
- ৫সূচকের উত্থানে চলছে লেনদেন
- ৬বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
- ৭সেন্ট্রাল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৩ জুলাই
- ৮সিটি ব্যাংকের বোর্ড সভা ২৬ জুলাই
- ৯আরএকে সিরামিকসের বোর্ড সভা ২৬ জুলাই
- ১০রূপালী লাইফ ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা
- ১রণক্ষেত্র দিল্লি: ভারতের ইতিহাসে ‘সবচেয়ে বড় আন্দোলনের’ ডাক সিজেপির
- ২গ্রাহকদের জন্য নিজস্ব ওএমএস চালু করছে মর্ডান সিকিউরিটিজ
- ৩মতিগঞ্জে টর্নেডোয় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান
- ৪চাঁদপুরে মেয়াদোত্তীর্ণের তারিখ ছাড়া খাবার তৈরি করায় জরিমানা
- ৫সারাদেশে ফ্যামিলি কার্ড সম্প্রসারণ পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক
- ৬সাতক্ষীরায় বিলে মৎস্য ঘের থেকে গাড়িচালকের মরদেহ উদ্ধার
- ৭যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন
- ৮জোট শরিকদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী
- ৯৯৯৯-এ ফোনে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ১০ শিক্ষার্থী উদ্ধার
- ১০ঝুঁকিতে চাঁদপুর মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্প





পাঠকের মতামত