
এবার লাইটার জাহাজ মালিকরা ১৫ শতাংশ ভাড়া বৃদ্ধির ঘোষণা দিয়েছেন। জ্বালানি তেলের মূল্য বাড়ায় নৌপথে পণ্য পরিবহন ব্যয় বাড়ার কারণ দেখিয়ে তারা এ ঘোষণা দিয়েছেন।
লাইটার জাহাজ পরিচালনাকারী সংস্থা ওয়াটার ট্রান্সপোর্ট সেল (ডব্লিউটিসি) সোমবার রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
নতুন বাড়তি ভাড়া সোমবার থেকেই কার্যকর হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
ডব্লিউটিসির এক জানান, আগের ভাড়ায় সিমেন্ট কারখানার কাঁচামাল ক্লিঙ্কার পরিবহনের ভাড়া ছিল টন প্রতি ৪১৫ টাকা। ১৫ শতাংশ বাড়ানোতে এই ভাড়া এখন হবে ৪৭৭ টাকা।
লাইটার জাহাজ মালিকদের বিভিন্ন সংগঠন, যেমন বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশন, কোস্টাল শিপ ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, কন্টেইনার শিপ ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ইনল্যান্ড ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশন অব চট্টগ্রামের নেতৃবৃন্দরা ঢাকায় এক সভায় এই সিদ্ধান্ত নেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ডব্লিউটিসির বর্তমান ভাড়া তালিকায় কুতুবদিয়া, চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙর ও কর্ণফুলী নদীর বিভিন্ন ঘাট থেকে পণ্য পরিবহনের যে ভাড়া নির্ধারণ করা আছে, সেই ভাড়ার সঙ্গে জ্বালানি তেলের বৃদ্ধি করা মূল্য সমন্বয় করে ১৫ শতাংশ ভাড়া বৃদ্ধি করা হলো।
এতে আরও জানান হয়, একই ভাড়া তালিকায় বিভিন্ন ঝুঁকিপূর্ণ পণ্যের জন্য যে অতিরিক্ত ভাড়া বর্তমানে চালু আছে, ওই ভাড়ার ওপর জ্বালানি তেলের নতুন বাড়তি মূল্য সমন্বয় করে ১৫ শতাংশ ভাড়া বাড়ানো হলো।
বর্তমানে ডব্লিউটিসির আওতায় প্রায় ১৮০০টি ছোট-বড় লাইটার জাহাজ চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে বড় মাদার ভেসেল থেকে আমদানি পণ্য খালাস করে দেশের প্রায় ৪০টি স্থানে পরিবহন করে।
- ১হাতির নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন: পরিবেশমন্ত্রী
- ২বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩২ বিলিয়ন ডলার ছাড়াল
- ৩অতিরিক্ত খরচ ছাড়াই দেশজুড়ে দারাজের ‘ফাস্ট ডেলিভারি’ চালু
- ৪বাংলা কিউআর পেমেন্ট উৎসাহিত করতে মার্চেন্টদের নিয়ে বিকাশের মতবিনিময়
- ৫পূবালী ব্যাংকের সাবেক চেয়ারম্যান মনির উদ্দিন আহমেদের স্মরণে শোকসভা
- ৬শপিংমল-দোকানপাট রাত ৮টার মধ্যে বন্ধ, বিলবোর্ড ৭টায়
- ৭রংপুর রেঞ্জের নতুন ডিআইজি আবদুল মাবুদ
- ৮বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক আরও জোরদারে অঙ্গীকার
- ৯কুবিতে সাড়ে ৮ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে ছাত্রশিবিরের নবীনবরণ
- ১০বন্যার্তদের পাশে আইএসডিই, পূর্ব বড় ভেওলায় ৫১০ পরিবারের মুখে স্বস্তি
- ১চট্টগ্রামে একাদশে শিক্ষার্থী ভর্তির পরও খালি থাকবে অর্ধেকের বেশি আসন
- ২বিএসএফ’র গুলিতে নিহত বাংলাদেশী যুবককের মরদেহ হস্তান্তর
- ৩গাজীপুর, খুলনা ও কুষ্টিয়ায় নতুন পুলিশ সুপার
- ৪ফ্যামিলি কার্ড পেতে বিএনপি নেতাদের দ্বারে ঘুরছেন বিরোধিতাকারীরা : নুরুল আমিন
- ৫কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পড়ে থেকে নষ্ট হচ্ছে ভারতের অ্যাম্বুলেন্স
- ৬চট্টগ্রামে বৃক্ষমেলার উদ্বোধন করলেন অর্থমন্ত্রী
- ৭সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- ৮ভারত থেকে আসছে ১৯ রেল কোচ
- ৯কুবিতে সাড়ে ৮ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে ছাত্রশিবিরের নবীনবরণ
- ১০গোলাম রাব্বানীর ভাই রুহানী-বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত





পাঠকের মতামত