
দেশে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) পরিচালনা করতে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন পেয়েছে প্রাইম ব্যাংক পিএলসির সহযোগী প্রতিষ্ঠান প্রাইম ব্যাংক ফিনটেক লিমিটেড। ফলে প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে নিজস্ব এমএফএস ব্র্যান্ড চালু করার পথ প্রশস্ত হলো।
এই অনুমোদনের মাধ্যমে প্রাইম ব্যাংক ফিনটেক লিমিটেড দেশের ডিজিটাল আর্থিক খাতে নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে কাজ করবে। প্রতিষ্ঠানটি প্রচলিত প্রতিযোগিতার বাইরে গিয়ে একটি সহযোগিতামূলক বাজার পরিবেশ গড়ে তুলতে চায়, যেখানে আর্থিক সচেতনতা ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধিকে অগ্রাধিকার দেওয়া হবে।
ডিজিটাল নিরাপত্তা ও ব্যবহারবান্ধব সেবার মাধ্যমে প্রাইম ব্যাংক ফিনটেক লিমিটেড নিজেকে গ্রাহকদের ‘ডিজিটাল অভিভাবক’ হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়। এর মাধ্যমে ব্যাংকবহির্ভূত জনগোষ্ঠীর আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করা এবং সকল শ্রেণির মানুষকে নিরাপদ ও আত্মবিশ্বাসের সঙ্গে ক্যাশলেস অর্থনীতিতে অংশগ্রহণে সক্ষম করে তোলা লক্ষ্যে কাজ করবে প্রতিষ্ঠানটি।
প্রাইম ব্যাংক ফিনটেক লিমিটেড তাদের মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস একটি স্বতন্ত্র ব্র্যান্ড পরিচয়ের অধীনে পরিচালনা করবে।
আনুষ্ঠানিক উদ্বোধনের প্রস্তুতির অংশ হিসেবে প্রতিষ্ঠানটি নিয়ন্ত্রক সংস্থা, অংশীদার ও সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে, যাতে সেবার মান, নিয়মানুবর্তিতা এবং গ্রাহক অভিজ্ঞতা নিশ্চিত করা যায়।
বিএইচ
- ১বেড়া উপজেলার ৫০ প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষককে কারণ দর্শানো নোটিশ
- ২আজ ঢাকার বায়ু অস্বাস্থ্যকর
- ৩ইউনিলিভার কনজুমারের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৪চট্টগ্রামে বন্যায় ১৪১ কোটি টাকার গ্রীষ্মকালীন সবজি নষ্ট
- ৫পিপলস লিজিংয়ের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৬ফার্স্ট ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৭রবি’র দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৮এনসিসি ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৯প্রভাতী ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০উত্তরা ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
- ২চাঁদপুরে অনুমতি ছাড়া নদী দখল করে হোটেল নির্মাণ
- ৩রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান
- ৪ব্রাহ্মণবাড়িয়ায় মাদক-অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের তাগিদ
- ৫স্পিকারের দিকনির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদের সিদ্ধান্ত নেবে ইসি
- ৬জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জবির মিছিল আসবে: নাহিদ ইসলাম
- ৭দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
- ৮বিএসইসির কমিশনার হলেন হোসেন সাদাত
- ৯পুলিশ জনগণকে সঙ্গে নিয়েই বাঁচবে, কারও লাঠিয়াল বাহিনী হবে না
- ১০বাংলাদেশে জাপানি কোম্পানিগুলোর আরও বিনিয়োগ চান প্রধানমন্ত্রী





পাঠকের মতামত