
এক রাজ্যে এক রাজা ছিলেন। তিনি ছিলেন সংস্কৃতিমনা, শিল্পপ্রেমী এবং বিশেষ করে সংগীতের প্রতি তার ছিল গভীর ভালোবাসা। রাজপ্রাসাদে প্রায়ই গানের আসর বসত, যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিল্পীরা এসে তাদের সুরের জাদু ছড়াতেন। রাজাও আনন্দভরে সেই সুর শুনতেন এবং শিল্পীদের উৎসাহ দিতেন।
একদিন রাজা ঘোষণা দিলেন- রাজ্যের সবচেয়ে খ্যাতিমান গায়কের একটি বিশেষ গানের অনুষ্ঠান আয়োজন করা হবে। রাজ্যের মানুষ উৎসুক হয়ে অপেক্ষা করতে লাগল সেই অনুষ্ঠানের জন্য। নির্দিষ্ট দিনে প্রাসাদের বিশাল দরবার হলে জমকালো আয়োজন করা হলো। আলো ঝলমলে পরিবেশ, সুরেলা বাদ্যযন্ত্র আর দর্শকদের উচ্ছ্বাস- সব মিলিয়ে এক অনন্য পরিবেশ তৈরি হলো।
গায়ক মঞ্চে উঠে গান শুরু করলেন। তার কণ্ঠে এমন এক মাধুর্য ছিল, উপস্থিত সবাই মুগ্ধ হয়ে গেলেন। রাজা গভীর মনোযোগ দিয়ে গান শুনতে লাগলেন। গান যতো এগোতে লাগল, রাজা ততোই আনন্দে আত্মহারা হয়ে উঠলেন। তিনি হাত তুলে বললেন, উসকো হিরা দে দো, জহরাত দে দো, জমি-জমা দে দো, উসকো জায়গীর দে দো।
দরবারে উপস্থিত সবাই ভাবল- রাজা নিশ্চয়ই সত্যিই গায়ককে বিপুল সম্পদ উপহার দিচ্ছেন। গায়কও আনন্দে আত্মহারা হয়ে পড়লেন। অনুষ্ঠান শেষে তিনি খুশি মনে বাড়ি ফিরে গিয়ে তার গিন্নিকে বললেন, বউ- আমরা তো এবার অনেক ধনী হয়ে গেছি।
গিন্নি বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন, কীভাবে? গায়ক উত্তরে বললেন, রাজা আমার গানে এতো মুগ্ধ হয়েছেন যে, আমাকে অনেক হীরা-জহরত, জমি আর জায়গীর উপহার দিয়েছেন।
দুজনেই আনন্দে দিন গুনতে লাগলেন- কখন সেই উপহারগুলো এসে পৌঁছাবে। কিন্তু একদিন গেল, দুইদিন গেল, তিনদিন গেল- এক সপ্তাহ কেটে গেলেও কোনো উপহার এলো না। তখন গিন্নি বললেন, তুমি একবার রাজদরবারে গিয়ে খবর নিয়ে আসো। রাজা মশাই হয়তো ব্যস্ততার কারণে পাঠাতে ভুলে গেছেন।
গিন্নির পরামর্শ অনুযায়ী গায়ক রাজদরবারে হাজির হলেন। তিনি বিনয়ের সঙ্গে বললেন, হুজুর, আপনি যে আমাকে এতো উপহার দিয়েছিলেন, সেগুলো তো এখনো আমার কাছে পৌঁছেনি।
রাজা অবাক হয়ে গায়কের দিকে তাকালেন। বললেন, কিসের উপহার? তুমি কী বলছ?
গায়ক স্মরণ করিয়ে দিলেন, সেদিন আমার গান শুনে আপনি বলেছিলেন- হীরা দাও, জহরাত দাও, জমি দাও, জায়গীর দাও।
এ কথা শুনে রাজা অট্টহাসি দিয়ে বললেন, ওহে বোকা গায়ক, তুমি আমাকে গান শুনিয়ে আমার কানকে খুশি করেছ; আর আমি তোমার কানকে খুশি করেছি কথার মাধ্যমে। এখানে তো দুজনেরই কান খুশি হয়েছে, লেনদেনের প্রশ্ন কোথায়?
এই গল্পটি আমাদের দেশের অতীত শাসন ব্যবস্থার একটি বাস্তব প্রতীক হিসেবে ধরা যায়। পূর্বের সরকারের সময় উন্নয়নের বড় বড় ঘোষণা দেওয়া হতো, কিন্তু সেই ঘোষণার অনেক অংশই মানুষের জীবনে বাস্তব স্বস্তি নিয়ে আসতে পারেনি। দুর্নীতি, দলীয়করণ, অস্বচ্ছ ব্যয় এবং প্রভাবশালী গোষ্ঠীর আধিপত্য অর্থনীতিকে ক্রমশ দুর্বল করে ফেলে।
অনেক ক্ষেত্রে দেখা গেছে, যোগ্যতার চেয়ে রাজনৈতিক ঘনিষ্ঠতা বেশি গুরুত্ব পেয়েছে। ব্যাংকিং খাতে ঋণখেলাপি বৃদ্ধি পেয়েছে, বড় প্রকল্পে ব্যয় বেড়েছে, কিন্তু জবাবদিহি কমেছে। ফলে সাধারণ মানুষের মধ্যে আস্থার সংকট তৈরি হয়েছে এবং অর্থনীতি একটি অস্থিতিশীল পরিস্থিতির মুখোমুখি হয়েছে।
এই পরিস্থিতিতে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার অর্থনৈতিক পুনর্গঠনের নতুন দিশা দেওয়ার চেষ্টা করছে। তার সরকার স্বচ্ছতা, প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা এবং জনমুখী নীতিকে অগ্রাধিকার দেওয়ার মাধ্যমে অর্থনীতিকে স্থিতিশীল করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
কৃষিখাতে সরাসরি সহায়তা, সেচ ব্যবস্থার উন্নয়ন এবং কৃষি কার্ড প্রবর্তনের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি নতুন গতি পাচ্ছে। একইভাবে দক্ষতা উন্নয়ন, কারিগরি শিক্ষা এবং নারী শিক্ষার বিস্তার দেশের মানবসম্পদকে আরও শক্তিশালী করে তুলছে। সামাজিক সুরক্ষা কর্মসূচি, ফ্যামিলি কার্ড এবং ডিজিটাল সেবা প্রসারের ফলে নিম্নআয়ের মানুষ সরাসরি রাষ্ট্রের সহায়তা পাচ্ছে। এর মাধ্যমে সরকারের প্রতি জনগণের আস্থা ধীরে ধীরে পুনর্গঠিত হচ্ছে।
অর্থনৈতিক পুনর্গঠনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো বিশ্বাস ফিরিয়ে আনা। যখন নীতিনির্ধারণ স্বচ্ছ হয়, প্রশাসন জবাবদিহিমূলক হয় এবং সুযোগ সবার জন্য সমান হয়, তখন বিনিয়োগ বাড়ে এবং উৎপাদন শক্তিশালী হয়।
বাংলাদেশের অর্থনীতি আজ একটি রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। ধ্বংস ও দখলের অভিজ্ঞতা পেরিয়ে পুনর্গঠনের পথে এগিয়ে যাওয়ার জন্য দরকার কার্যকর প্রতিষ্ঠান, দক্ষ মানবসম্পদ এবং দৃঢ় রাজনৈতিক অঙ্গীকার। বর্তমান সরকারের সফলতা শেষ পর্যন্ত এই প্রশ্নের উপর নির্ভর করবে- মানুষ কতটা বাস্তব সুবিধা পায় এবং তাদের জীবনে কতটা নিরাপত্তা ও সমৃদ্ধি ফিরে আসে।
যদি উন্নয়ন কেবল কথার মধ্যে সীমাবদ্ধ না থেকে বাস্তব ফলাফলে পরিণত হয়, তবে এই দেশ নতুন একটি অর্থনৈতিক অধ্যায়ে প্রবেশ করতে পারবে। সেই অধ্যায়ে উন্নয়ন হবে কেবল প্রচারের বিষয় নয়, বরং মানুষের দৈনন্দিন জীবনের বাস্তব অভিজ্ঞতা। একটি কার্যকর রাষ্ট্র তখনই গড়ে ওঠে, যখন নীতির ধারাবাহিকতা থাকে, আইনের শাসন নিশ্চিত হয় এবং প্রতিষ্ঠানগুলো রাজনৈতিক চাপ মুক্ত থেকে কাজ করতে পারে। তারেক রহমানের সরকার এই লক্ষ্যকে সামনে রেখে প্রশাসনিক সংস্কার, ডিজিটাল গভর্নেন্স এবং বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তোলার উদ্যোগ নিয়েছে।
এই উদ্যোগগুলো সফল হলে দেশের অর্থনীতি আরও দৃঢ় ভিত্তির উপর দাঁড়াবে এবং ভবিষ্যৎ প্রজন্ম একটি স্থিতিশীল ও সমৃদ্ধ বাংলাদেশ পাবে। অতএব শিক্ষা, দক্ষতা, সুশাসন এবং জনগণের আস্থাই হচ্ছে টেকসই উন্নয়নের মূল ভিত্তি। এই ভিত্তি যতো মজবুত হবে, অর্থনীতি ততো স্থিতিশীল হবে এবং সমাজে ন্যায় ও সমতা প্রতিষ্ঠিত হবে।
শেষ পর্যন্ত উন্নয়নের সত্যিকারের পরিমাপ হলো মানুষের মুখে হাসি ফেরা, কর্মসংস্থান বৃদ্ধি পাওয়া এবং ভবিষ্যৎ নিয়ে আত্মবিশ্বাস জাগা। যদি রাষ্ট্র এই লক্ষ্য অর্জন করতে পারে, তবে বাংলাদেশ শুধু উন্নয়নশীল দেশ নয়, বরং একটি সম্ভাবনাময় ও দায়িত্বশীল অর্থনীতির উদাহরণ হিসেবে বিশ্বের কাছে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে।
এই হলো পুনর্গঠনের মূল বার্তা- কথার চেয়ে কাজ, প্রচারের চেয়ে ফলাফল এবং স্বপ্নের চেয়ে বাস্তব অর্জনই একটি জাতির সত্যিকারের শক্তি নির্ধারণ করে। এই দৃষ্টিভঙ্গিই আগামী দিনের বাংলাদেশকে আরও সমৃদ্ধ ও সবল করবে।
মতামত লেখকের নিজস্ব।
লেখক : রাজনৈতিক বিশ্লেষক মাহমুদুর রহমান সুমন, অর্থনৈতিক বিষয়ক সহ-সম্পাদক জাতীয় নির্বাহী কমিটি, বিএনপি।
- ১পাটজাত পণ্যের রপ্তানি সম্প্রসারণে দুই মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগ
- ২আতাইকুলায় প্রবাসীর স্ত্রীর ঘরে মিলল যুবকের মরদহ, প্রবাসীর স্ত্রী আটক
- ৩সব শিক্ষকই ঢাকায় বদলি হতে চান : শিক্ষামন্ত্রী
- ৪ভাঙ্গুড়ার সাবেক এমপি পুত্র রাসেলসহ দুইজন ঢাকা থেকে গ্রেপ্তার
- ৫পাবনার এসপিসহ পুলিশের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি
- ৬যমুনা ভাঙণে নিঃস্ব বৃদ্ধাকে সহায়তা ইউএনওর
- ৭মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি
- ৮মৃত ব্যক্তি ইউনিয়ন বিএনপির কমিটিতে, কুড়িগ্রামে সমালোচনার ঝড়
- ৯রূপালী ব্যাংকের এজিএম অনুষ্ঠিত
- ১০বিমসটেকে ভিসা সহজীকরণের উদ্যোগ নেওয়া হয়েছে : মহাসচিব
- ১‘লুটপাটে সহায়তাকারী’ আইএফআইসির এমডি মনসুর মোস্তফা বহাল তবিয়তে
- ২গ্রাহকদের জন্য নিজস্ব ওএমএস চালু করছে মর্ডান সিকিউরিটিজ
- ৩ভাইরাল ভিডিও সম্পর্কে যা বললেন এমপি গাজী নজরুল ইসলাম
- ৪চাঁদপুরে নিজ বাড়ির ছাদ থেকে পড়ে বাড়ির মালিকের মৃত্যু
- ৫৯৯৯-এ ফোনে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ১০ শিক্ষার্থী উদ্ধার
- ৬জিডিপি প্রবৃদ্ধি কমে ২.২ শতাংশ, বড় পতন শিল্প ও সেবাখাতে
- ৭জোট শরিকদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী
- ৮জিয়াউল আহসানের বাড়িতে দুদকের অভিযান শেষ, মালামাল জব্দ
- ৯হজে বাংলাদেশের জন্য ব্যাকআপ আবাসন ১ শতাংশ বহালের অনুরোধ ধর্মমন্ত্রীর
- ১০শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের ক্ষমতা ফিরল কমিটির হাতে





পাঠকের মতামত