
ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজ নিয়ে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে একটি কমিশন গঠনের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। কমিশন গঠনের আশ্বাস না পেলে রাজপথ ছাড়বেন না বলে জানিয়েছেন তারা।
সোমবার (২১ অক্টোবর) দুপুরে রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আন্দোলনের মুখপাত্ররা এ কথা জানান। এর আগে দুপুর ১২টার দিকে তারা সায়েন্সল্যাব ও নীলক্ষেত মোড় অবরোধ করেন।
সংবাদ সম্মেলন থেকে তারা ৩ দফা দাবি জানান। এসব দাবির মধ্যে রয়েছে, অনতিবিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজকে বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত করতে একটি কমিশন গঠন করতে হবে এবং ৩০ দিনের মধ্যে কমিশনকে অংশীজনদের সঙ্গে আলোচনা করে প্রতিবেদন দিতে হবে। এ ছাড়া স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে সাত কলেজের নির্বিঘ্ন শিক্ষা কার্যক্রম চালিয়ে নেওয়ার ব্যবস্থা থাকবে।
আন্দোলনের মুখপাত্র ও ঢাকা কলেজের শিক্ষার্থী আব্দুর রহমান বলেন, আমরা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য সভা-সেমিনার করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান ও অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছি। কিন্তু কোনো পাত্তা না পাওয়ায় রাজপথে নেমেছি।
তিনি বলেন, বাংলাদেশে উচ্চশিক্ষার সূতিকাগার সাত কলেজ। কিন্তু কোনো দলীয় সরকার সাত কলেজ নিয়ে ভাবেনি। সাত কলেজ নিয়ে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে আমাদের একটি স্বতন্ত্র পরিচয় প্রতিষ্ঠা করতে হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে নানা বৈষম্যের অভিযোগ তুলে দীর্ঘদিন ধরেই পৃথক হওয়ার দাবি জানিয়ে আসছেন সাত কলেজের একদল শিক্ষার্থী। হাসিনা সরকারের পতনের পর আবারও সেই দাবি উঠেছে। এবার তারা সাত কলেজ নিয়ে একটি স্বতন্ত্র প্ল্যাটফর্ম তৈরির দাবি জানাচ্ছেন।
বিকেল ৪টা পর্যন্ত সাত কলেজের শিক্ষার্থীরা অবরোধ চালিয়ে যাবেন। এরপর তারা নতুন কর্মসূচি দেবেন।
বিএইচ
- ১ককরোচ জনতা পার্টির আন্দোলন প্রত্যাহার
- ২রংপুর বিভাগের নেতাদের সঙ্গে সাংগঠনিক সভায় তারেক রহমান
- ৩কোনো ধানাই-পানাই মানবো না, গণভোটের রায় বাস্তবায়ন করতেই হবে
- ৪আ.লীগই ইতিহাস সবচেয়ে বেশি বিকৃত করেছে: বিদ্যুৎমন্ত্রী
- ৫শিক্ষামন্ত্রীর পদত্যাগ প্রথম উইকেট মাত্র, আন্দোলন চলবে: সিজেপি
- ৬নিরপেক্ষভাবে কাজ করাই সাংবাদিকতার মূল দর্শন হওয়া উচিত: তথ্যমন্ত্রী
- ৭বঙ্গভবনে অফিস, স্পিকারের বাসভবনে থাকবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
- ৮সশস্ত্র বাহিনীকে দলীয় ‘হাতিয়ার’ হতে দেওয়া হবে না: প্রতিরক্ষা উপদেষ্টা
- ৯বৃক্ষরোপণ করলেই হবে না, যত্নও নিতে হবে : ভূমিমন্ত্রী
- ১০হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
- ১মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ
- ২চা শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন
- ৩শেরপুরে হাতি সংরক্ষণে জনসচেতনতা বিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণ
- ৪ধর্মকে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে বিভেদ সৃষ্টির অপচেষ্টা চলছে : তথ্যমন্ত্রী
- ৫সংবিধান রক্ষা করেছি, নতুন সরকার দেশ চালাচ্ছে, এসব আমারই কৃতিত্ব
- ৬কয়রায় জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের স্মরণে ছাত্রশিবিরের দোয়া অনুষ্ঠান
- ৭আত্মঘাতী বোমা হামলায় পাকিস্তানের ১২ সেনাসহ ১৫ জন নিহত
- ৮ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিনের বাসভবনে নিরাপত্তাব্যবস্থা জোরদার
- ৯শেরপুর সীমান্তে ভারতীয় মদসহ ২ চোরাকারবারি আটক
- ১০মজুরি বৃদ্ধির দাবিতে চা-শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ





পাঠকের মতামত