প্রকাশিত: আগস্ট ১০, ২০২০ ১২:০৫ পিএম

বলিউডের ভাইজান’খ্যাত তারকা সালমান খান। করোনাকালে ভক্তদের জন্য নিয়ে এলেন দারুণ খবর। আবারও বিগ বস হয়ে ফিরতে চলেছেন তিনি।

এ আয়োজনের ১৪ তম সিজন শুরু হতে যাচ্ছে। করোনার সংকটের মাঝেই এর সঞ্চালনায় ফিরছেন বলিউডের এই জনপ্রিয় তারকা।

শনিবার (৮ই আগস্ট) রাতে ইনস্টাগ্রামে ‘বিগ বস ২০২০’র টিজার শেয়ার করেছে কালার্স টিভি। এ নিয়ে জনপ্রিয় রিয়েলিটি শো’টির ১১টি সিজনে উপস্থাপনা করছেন সালমান খান।

ফিল্মফেয়ারের প্রতিবেদন অনুসারে ২৭ সেপ্টেম্বর বিগ বস তাদের ১৪তম সিজনের প্রথম পর্ব নিয়ে হাজির হচ্ছে দর্শকদের সামনে। পানভেল খামারবাড়িতেই বিগ বসের টিজার শুট করে ইতিমধ্যেই দর্শকদের আগ্রহ বাড়িয়ে দিয়েছেন ‘ভাইজান’। তবে আরও কিছু প্রমো ভিডিও রয়েছে যা একে একে প্রকাশ করা হবে সামনে।

করোনাকালীন সময় এবং আরও বেশ কিছু বিষয় বিবেচনা করে বিশেষভাবে সাজানো হয়েছে বিগ বসের এবারের সিজন।

শেয়ার

পাঠকের মতামত

নিবন্ধিত অনলাইন নিউজপোর্টাল সম্পাদকদের সংগঠন ‘অনলাইন এডিটরস ফোরাম’-এর আহ্বায়ক পিন্টু, সদস্যসচিব ইফতেখার

দেশের শীর্ষস্থানীয় নিবন্ধিত অনলাইন নিউজপোর্টালের প্রকাশক ও সম্পাদকদের সমন্বয়ে নতুন সংগঠন ‘অনলাইন এডিটরস ফোরাম’ গঠন ...

প্রধানমন্ত্রীসহ তার বিশ্বস্ত ব্যক্তিদের টার্গেট করে পেইড প্রচারণা চালাচ্ছে দেশী-বিদেশী চক্র

বিএনপি নেতৃত্বাধীন সরকারের মেয়াদ সবেমাত্র পাঁচ মাস অতিক্রম করেছে। এই স্বল্প সময়ের মধ্যেই দেশে নজিরবিহীন ...