প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২০ ৯:২৬ এএম

মহামারি করোনাভাইরাসের থাবায় তার জীবন প্রদীপ নিভে যাওয়ার আশঙ্কা করছিলেন পরিবারের সদস্যরা। কারণ, এ ভাইরাসে আক্রান্তদের মধ্যে বয়স্কদের মৃত্যু ঝুঁকি সবচেয়ে বেশি। তবে সবাইকে অবাক করে করোনাকে জয় করেছেন স্পেনের ফ্লোরেন্টিনা মার্টিন নামে ৯৯ বছর বয়সী এক বৃদ্ধা।

গত মাসে করোনাভাইরাসে আক্রান্ত হন তিনি। দাদি করোনাভাইরাসের কবল থেকে ফিরে আসবেন কি-না তা নিয়ে ভীষণ শঙ্কিত ছিলেন তার নাতনি ভ্যালিও।

যদিও বৃদ্ধার মধ্যে করোনাভাইরাসের তেমন কোনো লক্ষ্মণ দেখা যায়নি। তার ছোটবেলা থেকেই শ্বাসকষ্টের সমস্যা ছিল, যা করোনাভাইরাসের কারণে আরও বেড়ে যায়। পরিবার, নার্স, ও সবারর সহযোগিতায় মাদ্রিদের বাসিন্দা মার্টিন করোনাকে জয় করে হাসপাতাল থেকে বাড়ি ফিরে এসেছেন। তিনি এখন আবার তার প্রিয় টিভি অনুষ্ঠান দেখছেন এবং পাঁচ বছর বয়সী নাতির সঙ্গে গেম খেলছেন।

ফ্লোরেন্টিনা মার্টিন জানান, এখন বেশ ভালো আছেন তিনি। নাতনি ভ্যালি পেশায় বায়োলজিস্ট। তিনি দাদিকে দেখতে এলে তার মাস্ক পরার দিকে বিশেষ গুরুত্ব দেন। নিজেও এতে স্বস্তি বোধ করেন মার্টিন।

স্পেনে প্রায় এক মিলিয়ন করোনা সংক্রমণ রেকর্ড করা হয়েছে, যা পশ্চিম ইউরোপের মধ্যে এখন পর্যন্ত সবচেয়ে বেশি। করোনাভাইরাসের কারণে স্পেনে ৩৪ হাজার মানুষ মারা গেছেন, যাদের বেশিরভাগেরই বয়স ছিল ৮০ বছরের উপরে।

সূত্র : ডয়েচেভেলে

শেয়ার

পাঠকের মতামত

এইচএসবিসির বিরুদ্ধে আইন লঙ্ঘন ও কর্মী বঞ্চনার অভিযোগ, ন্যায্য ক্ষতিপূরণের দাবি

এইচএসবিসি বাংলাদেশের রিটেইল ব্যাংকিং কার্যক্রম বন্ধের ফলে চাকরি হারানো ক্ষতিগ্রস্ত কর্মকর্তারা ব্যাংকটির বিরুদ্ধে শ্রম আইন ...

বিপিজিএ‍’র নতুন সভাপতি ইউনুছ, সম্পাদক সিফাত

বাংলাদেশ প্রফেশনাল গলফার্স অ্যাসোসিয়েশনের (বিপিজিএ) ২০২৬–২৮ মেয়াদের নতুন নির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে শাহজালাল ...

আইআইএসসি অ্যালামনাইদের পুনর্মিলনী ও সাবেক অধ্যক্ষ কেফায়েতুল্লাহর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ (আইআইএসসি) অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে গার্লিক অ্যান্ড জিঞ্জারে অ্যালামনাই পুনর্মিলনী এবং ...