প্রকাশিত: মে ৩০, ২০২০ ৩:৩৭ পিএম

করোনা প্রাদুর্ভাবে উদ্ভুত চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশের জন্য বিনা সুদে ৭৩ কোটি ২০ লাখ ডলার ঋণ অনুমোদন দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। বাংলাদেশী মুদ্রায় যার পরিমাণ বর্তমান বাজারে প্রায় ৬ হাজার ২২২ কোটি টাকা।

শনিবার (৩০ মে) আইএমএফের বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশ এই ঋণ দেশের জনগণের স্বাস্থ্য সুরক্ষাসহ সামাজিক নিরাপত্তা আরও জোরদার এবং অর্থনীতিকে সঠিক পথে রাখতে যে প্রণোদনা কর্মসূচি নিয়েছে তা বাস্তবায়নে ব্যয় করতে পারবে।

বিবৃতি অনুযায়ী, কভিড-১৯ পরবর্তী অর্থনীতি পুনরুদ্ধারে রাজস্ব আদায় বাড়ানো, ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠা, ব্যয়ের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা এবং ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টিতে সংস্কার আনার চ্যালেঞ্জগুলো রয়েছে, যা বিনিয়োগ বাড়ানোর পূর্বশর্ত।

আইএমএফ বলেছে, এসব বিষয়ে বাংলাদেশ সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার প্রতিশ্রুতি দিয়েছে এবং সরকার বাস্তবায়নে কী করছে, তা ঘনিষ্ঠভাবে নজর রাখবে আইএমএফ। বাংলাদেশের এই বিপদে আইএমএফ সরকারের পাশেই থাকবে এবং ভবিষ্যতে সহায়তা আরও বাড়ানো হবে।

শেয়ার

পাঠকের মতামত

স্ক্যাভেটর দিয়ে দিনের আলোয় পাহাড় কেটে মাটি সংগ্রহের অভিযোগ

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নে অবস্থিত এমএমবি ব্রিকফিল্ডের বিরুদ্ধে প্রকাশ্যে পাহাড় কেটে মাটি সংগ্রহের গুরুতর ...

এনসিপি নতুন বন্দোবস্ত বাস্তবায়নের নামে ভন্ডের রাজনীতি করছে: রাশেদ খাঁন

এনসিপি বাংলাদেশে নতুন রাজনীতি বন্দোবস্ত’র নামে ভন্ডের বন্দোবস্ত কায়েম করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক ...

সরিষাবাড়ীতে ট্রান্সফরমার চুরিরোধ ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

জামালপুরের সরিষাবাড়ীতে বিভিন্ন স্থানে সেচ পাম্পের মোটর, বৈদ্যুতিক ট্রান্সফরমার, মিটার, ক্যাবল ও ঘরবাড়ীতে ধারাবাহিক চুরিরোধ ...