
করোনার তৃতীয় ঢেউ নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে ফ্রান্সে। দেশটির রাজধানী প্যারিস এক মাসেরও বেশি সময়ের জন্য লকডাউনে যাচ্ছে।
বিবিসির খবর বলছে, ফ্রান্সের ১৫টি এলাকার দুই কোটি ১০ লাখ মানুষকে শুক্রবার মধ্যরাত থেকে এই বিধিনিষেধের মধ্যে পড়তে হচ্ছে।
এমন এক সময় এই তৃতীয় ঢেউ এসেছে, যখন ধীরগতির টিকাদান কর্মসূচি নিয়ে সমালোচনার মুখে পড়তে হয়েছে ফরাসি সরকারকে।
শুক্রবার থেকে ফের অক্সফোর্ড-অস্ট্রাজেনেকার টিকা দেওয়া শুরু করবে দেশটি। যদিও এরআগে রক্তজমাট বাঁধার খবরের পর ইউরোপের অনান্য দেশের সঙ্গে এই টিকা দেওয়া স্থগিত রেখেছিল তারা।
ফ্রান্সের প্রধানমন্ত্রী জঁ ক্যাসটেক্স আশ্বাস দিয়ে বলেছেন, এবারের লকডাউন আগেরবারের মতো খুব একটা কঠোর হবে না।
ইউরোপের এ দেশটিতে এখন ফের কোভিড আক্রান্তের সংখ্যা বাড়তে দেখা যাচ্ছে। ২৪ ঘণ্টায় দেশটি ৩৫ হাজারের বেশি নতুন রোগী পেয়েছে বলে বৃহস্পতিবার কর্তৃপক্ষ জানিয়েছে।
নতুন বিধিনিষেধের ফলে অতি জরুরি নয় এমন সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হলেও স্কুল খোলা থাকছে।
লোকজন বাইরে বের হলেও বাড়ির ১০ কিলোমিটারের মধ্যে থাকতে হবে। যৌক্তিক কারণ ছাড়া কেউ দেশের এক অংশ থেকে অন্য অংশে ভ্রমণ করতে পারবে না।
বেশি আক্রান্ত এলাকাগুলোতে বাড়ির বাইরে যেতে হলে নির্দিষ্ট একটি ফর্মে ব্যাখ্যা দিতে হবে।
ফ্রান্সজুড়ে রাত্রিকালীন যে কারফিউ আছে তা বলবৎ থাকবে। দিনের আলো কাজে লাগাতে এখন থেকে কারফিউ আগের চেয়ে একঘণ্টা পরে, সন্ধ্যা ৭টা থেকে শুরু হবে।
দেশটির স্বাস্থ্যমন্ত্রী অলিভার ভেরান বলেন, রাজধানীর প্যারিসের অবস্থা বিশেষভাবে হতাশাজনক। সেখানে ১২ হাজার অধিবাসী নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি রয়েছেন। নভেম্বরে দ্বিতীয় ঢেউয়ের চূড়ান্ত সময়ের চেয়ে যা অনেক বেশি।
- ১জবির নতুন ক্যাম্পাস প্রকল্প নিয়ে ভয়ংকর নীলনকশা
- ২ঢাকায় ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর
- ৩বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ক্রীড়া সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ
- ৪ট্রেসেবিলিটি নিশ্চিত হলে মূল্যশৃঙ্খলের দুর্বলতা চিহ্নিত করা সহজ হবে: বাণিজ্যমন্ত্রী
- ৫দর বৃদ্ধির শীর্ষে বেক্সিমকো
- ৬ব্লক মার্কেটে লেনদেন ৪৭ কোটি টাকার
- ৭মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৮দর পতনের শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স
- ৯নবীনগর উপজেলা পরিষদে মাতৃদুগ্ধ কর্নার ও নারীদের নামাজের স্থান চালু
- ১০শুধু নিরাময় নয়, রোগ প্রতিরোধে মনোযোগ দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
- ১শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ২লতিফ সিদ্দিকী গ্রেপ্তার
- ৩সিকদার ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৪স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে ঢাকা-দিল্লি সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী
- ৫সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
- ৬সরকারি বীজ খোলা বাজারে অবৈধভাবে বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড
- ৭‘অর্ডার অব অস্ট্রেলিয়া মেডেল’ পাওয়ায় বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তাকে সংবর্ধনা
- ৮কারখানা চালাতে সিএনজি স্টেশন থেকে গ্যাস চায় বিজিএমইএ ও বিকেএমইএ
- ৯ইসলামী ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০গ্যাস সংকটসহ শিল্প খাতের সমস্যা সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর





পাঠকের মতামত