
বেশ কয়েক মাস ধরেই বিশ্বের বিভিন্ন প্রান্তে কর্মী ছাঁটাই করে চলেছে গুগল। কর্মীদের পর এবার রোবটদেরও তাদের কাজ থেকে সরিয়ে দিচ্ছে প্রতিষ্ঠানটি।
আসলে ‘অ্যালফাবেট’ তার অধীনস্থ সমস্ত পরীক্ষামূলক রোবটিক প্রকল্পগুলো বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। গুগলের মতো বড় সংস্থা আদতে অ্যালফাবেটের অধীনেই রয়েছে। এই রোবটগুলি মূলত অ্যালফাবেট সংস্থার ক্যাফেটেরিয়াগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্বে ছিল। আর্থিক মন্দার বাজারে সংস্থার বাড়তি খরচ কমানোর জন্যেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থা।
‘এভরি ডে রোবটস’ নামে একটি পরীক্ষামূলক রোবটিক প্রকল্পের অধীনে ২০০ জন কর্মচারী কাজ করতেন। এরা পরীক্ষামূলক ভাবে ১০০ টি রোবট তৈরি করেন। এই রোবটগুলি মূলত ক্যাফেটেরিয়া টেবিল পরিষ্কার, জঞ্জাল আলাদা করা, দরজা খোলার জন্য তৈরি করা হয়েছিল। কোভিড চলাকালীন, রোবটগুলিকে সম্মেলন কক্ষের পরিচ্ছন্নতা বজায় রাখার কাজেও ব্যবহার করা হয়েছিল।
রোবটগুলো যথেষ্ট ভাল কাজ করলেও এদের রক্ষণাবেক্ষণের খরচ অনেকটাই বেশি। যান্ত্রিক ক্ষেত্রে এত খরচ বহন করতে পারছে না সংস্থা। তাই প্রকল্পটি বন্ধ করতে বাধ্য হয়েছে অ্যালফাবেট। তাই বলাই যায় যে রোরটগুলো এখন কর্মহীন।
এই ঘটনা রোবটিক শিল্পে বিনিয়োগকারীদের চিন্তা বাড়াচ্ছে। মানুষের বদলে দ্রুত কাজ শেষ করানোর জন্য রোবটের জন্ম দেওয়া হয়, আর এখন অর্থনৈতিক চাপের কারণে সেই রোবটগুলি রক্ষণাবেক্ষণের খরচ জোগানো সম্ভব হচ্ছে না।
- ১সংসদের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ
- ২২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার
- ৩মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
- ৪হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ অনেকে আহত
- ৫প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
- ৬বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত
- ৭বাগেরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ফার্মেসিকে জরিমানা
- ৮‘অনলাইন এডিটরস ফোরাম’-এর আহ্বায়ক পিন্টু, সদস্যসচিব ইফতেখার
- ৯কুড়িগ্রামে ডিবির অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
- ১০জাপানের সঙ্গে মেট্রো-অবকাঠামো সহযোগিতা জোরদার
- ১নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
- ২১৩ দিনে সরকারের ব্যাংক ঋণ ৯ হাজার ২০৯ কোটি টাকা
- ৩রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান
- ৪চাঁদপুরে অনুমতি ছাড়া নদী দখল করে হোটেল নির্মাণ
- ৫চরফ্যাসনে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
- ৬স্পিকারের দিকনির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদের সিদ্ধান্ত নেবে ইসি
- ৭ব্রাহ্মণবাড়িয়ায় মাদক-অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের তাগিদ
- ৮জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জবির মিছিল আসবে: নাহিদ ইসলাম
- ৯দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
- ১০উন্নয়ন কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে





পাঠকের মতামত