
আফগানিস্তানের রাজধানী কাবুলে তালেবানের গাড়ি লক্ষ্য করে গ্রেনেড হামলা হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) সকালের দিকে এ হামলা করা হয়। এ ঘটনায় দুইজন তলেবান যোদ্ধা এবং চারজন স্কুলশিক্ষার্থী আহত হয়েছে বলে জানায় তালেবান সরকারের কর্মকর্তা।
বুধবার (২০ অক্টোবর) আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। তবে কারা হামলা করেছে সে বিষয়ে প্রতিবেদনটিতে কিছু উল্লেখ করা হয়নি।
তালেবানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কারি সাইদ খোস্তি বলেন, দেহ মাজাং নামক এলাকায় একটি তালেবান মুজাহিদিনের গাড়িতে গ্রেনেড নিক্ষেপ করা হয়। এতে দুইজন মুজাহিদিন আহত হয়েছেন। আরেকজন সরকারি কর্মকর্তা জানিয়েছেন এ ঘটনায় চারজন স্কুলশিক্ষার্থীও আহত হয়েছে।
একজন প্রত্যক্ষদর্শী জানান, রাজধানীর পশ্চিমে দেহ মাজাং জেলায় স্থানীয় সময় সকাল ৮টার ঠিক আগে একটি বিস্ফোরণের ঘটনা ঘটে।
৩৫ বছর বয়সী একজন দোভাষী বলেন, আমি গাড়ির আয়নায় প্রচুর ধোঁয়া ও মানুষকে দৌড়াতে দেখেছি। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা ছবিতে রাজধানী কাবুলের রাস্তার বাতাসে ধোঁয়া ও ধূলিকণা উড়তে দেখা গেছে।
- ১সেতু বিভাগের সচিব এর সাথে পিপিপি প্রকল্পের বিকল্প ঋণদাতা প্রতিনিধিদলের সাক্ষাৎ
- ২বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম
- ৩চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ
- ৪ইউনাইটেড ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৫জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাবে আজ ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
- ৬হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা প্রত্যাহার
- ৭ডাচ-বাংলা ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৮রিকেট বেনকাইজারের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৯ওয়ান ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০ফেডারেল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
- ২চাঁদপুরে পাট উৎপাদনে শীর্ষে সদর
- ৩শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ৪মৌলভীবাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে আহত ৩
- ৫লতিফ সিদ্দিকী গ্রেপ্তার
- ৬হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে
- ৭ভূরুঙ্গামারীতে গাঁজাসেবীর কামড়ে দুই যুবক আহত
- ৮পাথরঘাটায় খালের পাড়ে জলবায়ু-সহনশীল ৭৫০০ বৃক্ষরোপণ
- ৯সিকদার ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে ঢাকা-দিল্লি সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী





পাঠকের মতামত