
কাবুলে সামরিক বাহিনীর হাসপাতালে বোমা ও বন্দুক হামলায় তালেবানগোষ্ঠীর অন্যতম কমান্ডার হামদুল্লাহ মোখলেস নিহত হয়েছেন। গোষ্ঠীর একাধিক নেতার বরাত দিয়ে বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।
নিহত হামদুল্লাহ মোখলেস তালেবানগোষ্ঠীর ঘনিষ্ঠ সহযোগী সংগঠন হাক্কানি নেটওয়ার্কের সদস্য ছিলেন। পাশাপাশি, তালেবান বিশেষ বাহিনী বাদরির এই জেষ্ঠ্য কর্মকর্তা ছিলেন কাবুলে তালেবান রক্ষীবাহিনীর অন্যতম কমান্ডার।
গত ১৫ আগস্ট তালেবান বাহিনী কাবুল দখলের পর থেকে যত তালেবান নেতা-কর্মী নিহত হয়েছেন, তাদের মধ্যে পদমর্যাদাগত দিক থেকে এখন পর্যন্ত শীর্ষে আছেন হামদুল্লাহ মোখলেস।
তালেবানগোষ্ঠীর জনসংযোগ বিভাগের এক নেতা এএফপিকে বলেন, ‘আমরা যখনই জানতে পারলাম, সরদার দাউদ খান হাসপাতালে হামলা হয়েছে, সঙ্গে সঙ্গে মৌলভি হামদুল্লাহকে তা অবহিত করেছি।’
‘হামলার সংবাদ পাওয়ার পরই তিনি ঘটনাস্থলে ছুটে গিয়েছিলেন। আমরা তাকে যেতে নিষেধ করেছিলাম, কিন্তু তিনি শোনেননি। পরে আমরা জানতে পেরেছি হাসপাতালে সম্মুখ যুদ্ধে তিনি শহীদ হয়েছেন।’
মঙ্গলবার আফগানিস্তানের রাজধানী কাবুলে দেশটির সামরিক বাহিনী পরিচালিত সরদার দাউদ খান হাসপাতালে জোড়া বিস্ফোরণ ও বন্দুক হামলা হয়। এতে নিহত হয়েছেন কমপক্ষে ১৯ জন এবং আহত হয়েছেন আরও অন্তত ৪৩ জন।
আফগান সামরিক বাহিনী দেশজুড়ে যতগুলো হাসপাতাল পরিচালনা করছে, সেসবের মধ্যে এই হাসপাতালটি বৃহত্তম।
হামলার দায় ইতোমধ্যে স্বীকার করেছে আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের আফগানিস্তান শাখা আইএস খোরাসান (আইএস-কে)। নিজেদের টেলিগ্রাম চ্যানেলে প্রচারিত এক বিজ্ঞপ্তিতে আইএসকের পক্ষ থেকে বলা হয়েছে, আইএসকে যোদ্ধাদের ৫ টি দল বা গ্রুপ মঙ্গলবারের হামলা চালিয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, হাসপাতালের প্রবেশ পথের কাছে প্রথমে যে বোমাটি বিস্ফোরিত হয়েছিল- সেটি আত্মঘাতী ছিল।
তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ জানিয়েছেন, সরদার দাউদ খান হাসপাতাল ও তার আশপাশের এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তালেবান রক্ষীরা নিয়মিত সেসব এলাকায় টহল দিয়ে বেড়াচ্ছেন।
তাছাড়া অপরাধীদের ধরতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলেও এএফপিকে জানিয়েছেন তালেবান মুখপাত্র।
- ১বাংলাদেশের জন্য ভ্রমণ সতর্কতা শিথিল করল যুক্তরাষ্ট্র
- ২টাঙ্গাইলে বাস ট্রাকের সংঘর্ষে শিশুসহ নিহত ৩
- ৩বিএনপি নব্য স্বৈরাচার হওয়ার পথে হাঁটছে : নাহিদ ইসলাম
- ৪ডিজিটাল ট্রেড ও ফ্রিল্যান্সারদের সহায়তায় একাধিক নতুন বিধান
- ৫স্বাস্থ্যখাতে গবেষণায় খুবই কম ব্যয় করা হচ্ছে: জিয়াউদ্দিন হায়দার
- ৬আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমন কারাগারে
- ৭পাবনায় যমুনা ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী, সনদ ও ক্রেস্ট বিতরণ
- ৮মৌলিক প্রশিক্ষণ নেওয়া ৫৬ শিক্ষানবিশ এএসপিকে বদলি
- ৯ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘বাংলা কিউআর’ চালু করল ব্র্যাক ব্যাংক
- ১০আল-আরাফাহ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত
- ১জবির নতুন ক্যাম্পাস প্রকল্প নিয়ে ভয়ংকর নীলনকশা!
- ২নেশা চক্রের খপ্পরে অচেতন গরু ব্যবসায়ী, উদ্ধারের দুই দিন পর পরিবারের কাছে ফিরিয়ে দিল ‘আজকের তারুণ্য’
- ৩বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ক্রীড়া সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ
- ৪চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ
- ৫সরকারি বীজ খোলা বাজারে অবৈধভাবে বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড
- ৬শুধু নিরাময় নয়, রোগ প্রতিরোধে মনোযোগ দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
- ৭নবীনগর উপজেলা পরিষদে মাতৃদুগ্ধ কর্নার ও নারীদের নামাজের স্থান চালু
- ৮একটি সাক্ষরের ভুলে ভেঙে গেল পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন
- ৯মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
- ১০বাকৃবিতে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের কেন্দ্রীয় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত





পাঠকের মতামত