
কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মনোনীত হয়েছেন সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর আলম।
রবিবার (১ অক্টোবর) কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ জাফর আলী এবং জেলা সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু সাক্ষরিত সংগঠনের প্যাডে এক বিজ্ঞপ্তিতে সদস্য হিসেবে মনোনীত করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বীর মুক্তিযোদ্ধা শওকত আলী সরকার বীর বিক্রম, সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ কুড়িগ্রাম জেলা শাখা এর মৃত্যু জনিত কারণে কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দের সুপারিশক্রমে শেখ জাহাঙ্গীর আলম (এস এম জাহাঙ্গীর আলম), অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট কে বাংলাদেশ আওয়ামী লীগ কুড়িগ্রাম জেলা শাখায় সদস্য হিসাবে কো-অপ্ট করা হইল।
শেখ জাহাঙ্গীর আলম কুড়িগ্রাম জেলাধীন চিলমারী উপজেলার রমনা মডেল ইউনিয়নের পাত্রখাতা গ্রামের কৃতিসন্তান এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী। তার বাবা চিলমারী উপজেলার মুদাফৎথানা হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক আলহাজ্ব তোফাজ্জল হোসেন। এর আগে ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির সদস্য থাকাকালীন আওয়ামী লীগের সাবেক ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক বাবু সুজিত রায় নন্দীর নেতৃত্বে মানবিক কাজে অংশ নিয়েছিলেন তিনি।
প্রতিক্রিয়ায় শেখ জাহাঙ্গীর আলম বলেন, আওয়ামী লীগ বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে সংগঠনটিতে জনকল্যাণে কাজ করার যথেষ্ট সুযোগ রয়েছে। কমিটিতে আমাকে স্থান দেওয়ায় দলের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ন সাধারণ সম্পাদক ড. হাসান মাহমুদ ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগের দায়িত্ব প্রাপ্ত) বাবু সুজিত রায় নন্দী এবং কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ জাফর আলী এবং সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জুর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সেইসাথে সকলের নিকট তার উপর অর্পিত দায়িত্ব নির্বিঘ্নে পালনের জন্য সকলের নিকট দোয়া কামনা করেন।
- ১মে মাসে ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় ধাক্কা
- ২চাঁদপুরে এক কালভার্ট বদলে দেবে ৮ গ্রামের মানুষের জীবন
- ৩আসছে বিশেষ ট্রাইব্যুনাল, ৮২ লাখ মাদকাসক্তকে রক্ষায় আইনি সংস্কার
- ৪ভালো ফলন ও ন্যায্যমূল্যে হাসি ফুটেছে চাষিদের মুখে
- ৫হুমকির মুখে ১২০০ বিঘা আমন আবাদ, ঝুঁকিতে মাছ চাষ
- ৬পায়ে শিকল বাঁধা সেই নারী ফিরলেন স্বজনদের কাছে
- ৭কুড়িগ্রামের কাঁচকোলে ভাঙন মোকাবিলায় দিনরাত পাউবোর কাজ
- ৮জুলাইয়ের ১৮ দিনে এলো ১৮০ কোটি ডলারের রেমিট্যান্স
- ৯রেমিট্যান্স আহরণে বাংলাদেশ কৃষি ব্যাংকের মাইলফলক অর্জন
- ১০মোস্ট সাসটেইনেবল কোম্পানি অব দ্য ইয়ার পুরস্কার জিতেছে ইউনিলিভার বাংলাদেশ
- ১সিরাজগঞ্জে ১১ বছরের শিশুকে ধর্ষণের মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- ২কক্সবাজারে পরিবার পরিকল্পনা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
- ৩রবি আজিয়াটার বোর্ড সভা ২৮ জুলাই
- ৪নির্মাণাধীন চাঁদপুর শহর সংরক্ষণ বাঁধের কাজ দৃশ্যমান
- ৫প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিত করা রাষ্ট্র-সমাজের যৌথ দায়িত্ব: ডিএসসিসি প্রশাসক
- ৬ঠাকুরগাঁওয়ে ধর্ষণ মামলায় তিনজনের আমৃত্যু কারাদণ্ড, তিনজনের যাবজ্জীবন
- ৭ইরানের হামলায় ২ মার্কিন সেনা নিহত, জবাবে ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের
- ৮যমুনা ব্যাংকের বোর্ড সভা ২২ জুলাই
- ৯চিলমারীতে ফের তীররক্ষা বাঁধে ধস, আতঙ্কে নদীপাড়ের মানুষ
- ১০১৫ বছরের ধ্বংসযজ্ঞ অল্প সময়ে কাটিয়ে ওঠা সম্ভব নয়, তবে কাজ শুরু হয়েছে





পাঠকের মতামত