প্রকাশিত: আগস্ট ১২, ২০২৪ ৫:২৮ পিএম

খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)’ ভিসি প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার ও প্রো-ভিসি প্রফেসর ড. সোবহান মিয়া পদত্যাগ করেছেন। সোমবার (১২ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের নিকট পদত্যাগপত্র জমা দেন তারা।

কুয়েট ভিসি প্রফেসর ডক্টর মিহির রঞ্জন হালদার তার পদত্যাগপত্রে উল্লেখ করেন, ব্যক্তিগত কারণে ভাইস-চ্যান্সেলর পদের দায়িত্ব থেকে আমি স্বেচ্ছায় পদত্যাগ করলাম। এই পদত্যাগের কারণে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম যাতে ব্যাহত না হয় সে লক্ষ্যে এবং পূর্ণকালীন/ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগ না পাওয়া পর্যন্ত মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ ভাইস-চ্যান্সেলরের দায়িত্ব পালন করবেন। তিনি ২০২২ সালের ১ সেপ্টেম্বর কুয়েটের ভাইস চ্যান্সেলর হিসেবে যোগদান করেন।

অপরদিকে প্রো-ভিসি প্রফেসর ডক্টর সোবহান মিয়া তার পদত্যাগপত্রে উল্লেখ করেন, গত ২০২২ সালের ২২ নভেম্বর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর পদে যোগদান করি। এখন আমার শারীরিক অসুস্থতা এবং ব্যক্তিগত কারণে প্রো-ভাইস চ্যান্সেলর পদ থেকে অব্যাহতি চাচ্ছি।

এসকে

শেয়ার

পাঠকের মতামত

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে চরফ্যাশনের তিন থানায় জামায়াতের গণমিছিল

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জুলাইয়ে সংঘটিত হত্যাকাণ্ডের দায়ে অভিযুক্তদের বিচার দ্রুত সম্পন্ন, মানবতাবিরোধী অপরাধের ...

চকরিয়ার যাত্রীদের জন্য নতুন ট্রেন চালুর পরিকল্পনার ইঙ্গিত

কক্সবাজারের আইকনিক রেলওয়ে স্টেশন বেসরকারি ব্যবস্থাপনায় (লিজ) পরিচালনার সম্ভাবনা ও সক্ষমতা যাচাইয়ে দুই দিনের সফরে ...

সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেলেন সরিষাবাড়ীর হুমায়ুন করিম

বাংলাদেশ সরকারের সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনরায় নিয়োগ পেয়েছেন জামালপুরের সরিষাবাড়ীর কৃতি সন্তান অ্যাডভোকেট মো: ...