প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৪ ১১:১০ এএম

কুষ্টিয়ার কুমারখালীর গড়াই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে আক্তার হোসেন (৩৫) এবং সুমন শেখ (২৮) নামে দুজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকেলে উপজেলার চাপড়া ইউনিয়নের চর চাপড়া এলাকায় অভিযান চালায় উপজেলা প্রশাসন।

আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিরুল আরাফাত। এসময় আদালত পরিচালনায় সহযোগিতা করে কুমারখালী থানা-পুলিশ।

দণ্ড পাওয়া মো. আক্তার উপজেলার চাপড়া ইউনিয়নের চর চাপড়া গ্রামের ছবেদ আলী মণ্ডলের ছেলে। আর সুমন শেখ একই এলাকার জামির শেখের ছেলে।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কুমারখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিরুল আরাফাত জানান, গড়াই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে আক্তারকে ১৫ দিন এবং সমুনকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। জনস্বার্থে প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

পাথরঘাটায় খালের পাড়ে জলবায়ু-সহনশীল ৭৫০০ বৃক্ষরোপণ

বরগুনার পাথরঘাটায় জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, উপকূলীয় জনগোষ্ঠীর অভিযোজন সক্ষমতা বৃদ্ধি এবং পরিবেশ সংরক্ষণের ...