
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া জেলার বিভিন্ন আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী দলীয় ও স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থিত রিটার্নিং অফিসারের দপ্তরে আনুষ্ঠানিকভাবে এ প্রতীক বরাদ্দ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে কুষ্টিয়ায় জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা কার্যক্রমের সূচনা হলো।
আগামীকাল বৃহস্পতিবার থেকে প্রার্থীরা নিজ নিজ নির্বাচনী এলাকায় প্রচারণায় নামবেন বলে জানা গেছে।
তবে প্রতীক বরাদ্দ পাওয়ার পর বেশ কয়েকজন প্রার্থী বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে কুষ্টিয়া -৩ সদর আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মুফতি আমির হামজা বলেন, এখনো নির্বাচনের জন্য সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ পুরোপুরি নিশ্চিত করা হয়নি। তিনি মনে করেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য অবিলম্বে নির্বাচন কমিশন ও প্রশাসনের আরও সক্রিয় ভূমিকা প্রয়োজন।
এ সময় প্রার্থীরা আশাবাদ ব্যক্ত করে বলেন, নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা হলে তারা নির্বিঘ্নে তাদের নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন।
প্রতীক বরাদ্দ পাওয়ার পরে ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী বলেন, “গণতন্ত্র, জনগণের অধিকার ও দেশের ভবিষ্যৎ পুনর্গঠনের সংগ্রামে এই প্রতীক যেন জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন হয়। আমি আশা করি, সকল ভোটার ও রাজনৈতিক পক্ষের মানুষ ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক সংস্কারকে এগিয়ে নেবেন। ইনশাআল্লাহ, বিজয় নিশ্চিত হবে।”
তিনি আরও বলেন, “কুষ্টিয়া-২ আসনে আমার লক্ষ্য এলাকার সার্বিক উন্নয়ন, শিক্ষার প্রসার এবং স্বাস্থ্যসেবার মান উন্নয়ন করা। আমি চাই, জনগণ যেন নিজের অধিকার ও কণ্ঠস্বর প্রকাশের মাধ্যমে সঠিক নেতৃত্ব বেছে নিতে পারে।”
চূড়ান্ত প্রার্থীরা হলেন- কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে চূড়ান্ত প্রার্থীর সংখ্যা দাঁড়াল ৯ জনে। তারা হলেন- জাতীয় পার্টি (জেপি)’র মো. শাহারিয়ার জামিল, গণঅধিকার পরিষদ (জিওপি)’র মো. শাহাবুল ইসলাম, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)’র মো. গিয়াস উদ্দিন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. বেলাল উদ্দীন, ইসলামী আন্দোলন বাংলাদেশ’র মো. আমিনুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী মো. নুরুজ্জামান হাবলু মোল্লা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বি.এন.পি)’র রেজা আহাম্মেদ বাচ্চু মোল্লা, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট’র মোহা. বদিরুজ্জামান ও জেএসডির গিয়াস উদ্দিন।
কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে চূড়ান্ত প্রার্থী থাকলেন ৬ জন। তারা হলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র রাগীব রউফ চৌধুরী, ইসলামী আন্দোলন বাংলাদেশ’র মোহাম্মদ আলী, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ’র মো. বাবুল আক্তার, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি’র নূর উদ্দীন আহমেদ, খেলাফত মজলিস’র মো. আব্দুল হামিদ ও বাংলাদেশ জামায়াতে ইসলামী’র মো. আব্দুল গফুর।
কুষ্টিয়া-৩ (সদর) আসনে মোট প্রার্থী থাকলেন ৬ জন। তারা হলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী’র মো. আমির হামজা, ইসলামী আন্দোলন বাংলাদেশ’র মো. আব্দুল্লাহ আখন্দ, বাংলাদেশ রিপাবলিকান পার্টি (বিআরপি)’র মুস. রুমপা খাতুন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) মীর নাজমুল ইসলাম, গণঅধিকার পরিষদ (জিওপি)’র মোহা. শরিফুল ইসলাম ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মো. জাকির হোসেন সরকার।
কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে মোট ৬ জন প্রার্থী মনোনয়ন ফরম উত্তোলন করেন। প্রার্থীরা হলেন- বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি)’র তরুণ কুমার ঘোষ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র সৈয়দ মেহেদী আহমেদ রুমী, বাংলাদেশ জামায়াতে ইসলামী’র মো. আফজাল হোসেন, গণফোরাম’র মো. আব্দুল হাকিম মিঞা, ইসলামী আন্দোলন বাংলাদেশ’র আনোয়ার খান ও বাংলাদেশ লেবার পার্টি’র মো. শহিদুল ইসলাম।
বিএইচ
- ১কোনো প্রতিভা প্রতিবন্ধকতার কারণে থেমে থাকবে না : আইসিটি মন্ত্রী
- ২জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে চরফ্যাশনের তিন থানায় জামায়াতের গণমিছিল
- ৩মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত সম্ভব
- ৪গুলশানে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি
- ৫যুক্তরাষ্ট্রের শীর্ষ ২৫ ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা ঢাকায় আসছেন: মাহদী আমিন
- ৬রিজার্ভ বনভূমিতে গাছ কেটে বন ভূমি দখলের প্রয়াস
- ৭সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী
- ৮চকরিয়ার যাত্রীদের জন্য নতুন ট্রেন চালুর পরিকল্পনার ইঙ্গিত
- ৯অক্টোবরের মধ্যে প্রাথমিকের ১৪ হাজার শিক্ষকের যোগদান: মন্ত্রণালয়
- ১০বিশ্ববিদ্যালয়কে দক্ষ মানবসম্পদ তৈরির কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে : ইউজিসি চেয়ারম্যান
- ১চাঁদপুর-শরীয়তপুর সেতু নির্মাণের প্রস্তাব জাপানি প্রতিষ্ঠানের
- ২শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান
- ৩ব্রাহ্মণবাড়িয়ায় লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
- ৪কেশবপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক র্যালি
- ৫হবিগঞ্জে বাংলাদেশ ব্যাংকের ‘বাংলা কিউআর’ সচেতনতা সভা
- ৬লোডশেডিংয়ের প্রতিবাদে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
- ৭মেজর সিনহা হত্যা: ছয় বছরেও শেষ হয়নি বিচার
- ৮চাঁদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস বাগানে
- ৯নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘পুলিশ-ডিবি’ পরিচয়ে প্রতারণা, অভিভাবকদের কাছে অর্থ দাবি
- ১০ফ্যাসিস্ট দল আওয়ামী লীগ দেশকে ধ্বংস করতে চেয়েছিল : শিক্ষামন্ত্রী





পাঠকের মতামত