
কুষ্টিয়ার মিরপুরে সড়কে গাছ ফেলে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় একটি যাত্রীবাহী বাসের যাত্রীদের কাছ থেকে টাকা ও মালপত্র লুট করা হয়েছে।
শনিবার (২২ মার্চ) দিবাগত ভোর রাত সাড়ে ৪টার দিকে উপজেলার কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কের ভাঙা বটতলা নামকস্থানে এঘটনা ঘটে।
এসময় ডাকাতদের হামলায় বাসের চালক আমজাদ হোসেন আহত হয়েছেন। তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা ভর্তি করা হয়েছে।
ডাকাতের কবলে পড়া এসবি সুপার ডিলাক্স বাসটির চালক আমজাদ হোসেন বলেন, রাত পৌনে ১১টার দিকে ঢাকা থেকে তাঁদের বাসটি কুষ্টিয়ার উদ্দেশ্যে ছেড়ে আসে। কুষ্টিয়া কাউন্টারে রাত সাড়ে ৩টায় যাত্রী নামিয়ে সেহরী শেষ করে যাত্রী নামাতে মেহেরপুরে যাচ্ছিলাম।
এসময় পথের মধ্যে ভোর রাত সাড়ে চারটার দিকে মিরপুর উপজেলার ভাঙা বটতলা নামক স্থানে পৌঁছালে সড়কে গাছ ফেলা ও একটি ট্রাক আড়াআড়ি রাখা দেখে বাসের গতি কমিয়ে ফেলা হয়। এ সময় বাসটির পাশাপাশি কয়েকটা ট্রাক ও নসিমন আটকা পড়ে। এরপর একদল মুখোশধারী ব্যক্তি দরজা-জানালার গ্লাস ভেঙে বাসে ঢুকে বাস থামাতে বলে। আমি বাঁধা দিলে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেই। আমি হাত দিয়ে ঠেকানোর চেষ্টা করলে একটি আঙুলের রগ কেটে যায়। এরপর অস্ত্রের মুখে যাত্রী ও বাসের স্টাফদের মারধর করে তাদের কাছ থেকে টাকা, মুঠোফোন ও অন্যান্য মালামালসহ প্রায় দুই লাখ টাকার মালামাল নিয়ে যায়।
আহত চালক আরও বলেন, এসময় বাসটিতে ৫ জন যাত্রী ও ৪ জন স্টাফ ছিল। বাসের পাশে আটকে পড়া গাড়িগুলোতেও ডাকাতি করে তারা। তাদের মারধরও করা হয়েছে। আমি আহত হওয়ায় ডাকাতি চলাকালীন সময়েই হেলপার আমিনের সহযোগিতায় বাস ঘুরিয়ে আবার কুষ্টিয়ার দিকে চলে আসি। ফিরে এসে আমি হাসপাতালে ভর্তি হয়েছি।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম বলেন, বিষয়টি জেনেছি। তবে বাসটিতে তেমন যাত্রী ছিল না বলে জানতে পেরেছি। এঘটনার তদন্ত চলছে।
এ ব্যাপারে কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ কর্মকর্তারা পরিদর্শন করেছেন। বিষয়টি নিয়ে পুলিশের টিম কাজ করছে।
বিএইচ
- ১পঞ্চগড়ে শিল্পায়নে বিনিয়োগে আগ্রহী মালয়েশিয়ান প্রতিষ্ঠান
- ২প্রাইম ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৩চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দি দেড় হাজার বুলেট উদ্ধার
- ৪তাকাফুল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৫দুই হাতে নৌকা টেনে চার সদস্যের সংসার চালান আলাউদ্দিন
- ৬পাইওনিয়র ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৭ট্রাস্ট ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৮‘বাংলা কিউআর’ ব্যবহারে জনসচেতনতা বৃদ্ধিতে রূপালী ব্যাংকের প্রচারণা
- ৯রূপালী ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০ইউনিয়ন ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১চা শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন
- ২চকরিয়ায় বন্যার্ত ৫০ পরিবারকে ধরা’র ত্রাণ বিতরণ
- ৩বীরগঞ্জে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
- ৪রংপুর বিভাগের নেতাদের সঙ্গে সাংগঠনিক সভায় তারেক রহমান
- ৫কুলাউড়ায় তরুণীর রহস্যজনক মৃত্যু
- ৬হাইটেক পার্ক আধুনিকায়ন, বায়োটেক পার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে: প্রধানমন্ত্রী
- ৭হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
- ৮কুড়িগ্রামে রয়েল হাসপাতালকে জরিমানা ও কার্যক্রম বন্ধের নির্দেশ
- ৯সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে দেশের নতুন চালিকাশক্তি: প্রধানমন্ত্রী
- ১০চট্টগ্রাম অঞ্চলে বন্যায় ভেসে গেল ফসল, কৃষকের মাথায় হাত





পাঠকের মতামত