
গোয়াল ঘরে গরু রেখে রাতের খাবার খেয়ে শুয়ে পড়েছিলেন কৃষক রফিকুল ইসলাম (৫৫)। তবে শেষ রক্ষা হয়নি। চোরেরা গোয়াল ঘরের তালা ভেঙ্গে একটি ষাঁড়, দুটি গাভী ও দুটি বকনা চুরি করে নিয়ে গেছেন। চুরি হওয়া গরুগুলোর আনুমানিক মূল্যে প্রায় ৯ লাখ টাকা। বাইরে থেকে কৃষকের বসত ঘরের দরজায় শিকল দিয়ে চোরের দল গরুগুলো চুরি করে নিয়ে যায়।
কৃষক রফিকুল ইসলামের বাড়ী গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের কপাটিয়া পাড়া (জোনাকি মোড়) গ্রামে। শনিবার (৩১ জানুয়ারি) দিবাগত রাত দুইটার পর কোনো এক সময় গরু চুরির ঘটনা ঘটে।
কৃষক রফিকুল ইসলাম বলেন, তিনি দীর্ঘদিন ধরে গবাদি পশু পালন করতেন। সেগুলো মোটাতাজা করে দুই ঈদে বিক্রি করতেন। তাঁর গোয়ালে একটি ষাঁড়, দুটি গাভী ও দুটি বকনা ছিল। গোয়াল ঘরের পাশেই তাঁর শোবার ঘর। সেখানে স্ত্রী সন্তান নিয়ে থাকতেন। গতকাল শনিবার রাত ১২টার দিকে জোনাকি মোড় থেকে বাড়ীতে এসে রাতের খাওয়া-দাওয়া শেষ করেন। রাত দেড়টার দিকে গোয়াল ঘরের দরজায় তালা লাগিয়ে ঘুমিয়ে সবাই পড়েন। ভোর ৫ টার দিকে ঘুম ভাংলে নিজের শোবার ঘর থেকে বের হতে চাইলে ঘরের দরজা বাহির থেকে তালা লাগোনো বুঝতে পারেন। পরে তিনি ভাতিজা শামীমকে ফোনে ডেকে বাড়ীতে নিয়ে আসনে এবং দরজা খুলে ঘর থেকে বের হন।
শামীম বলেন, কাকা আমাকে ফোন দিয়ে বলে আমার ঘরে বাহির থেকে ছিটকানো লাগানো। তখনই আমার সন্দেহ হয়েছে কাকার গোয়াল ঘর থেকে হয়তোবা গরুগুলো চুরি হয়ে গেছে। পরে বাড়ীতে গিয়ে দেখি গোয়াল ঘরে একটি গরুও নেই। তখন কাকাকে বলি আপনার গোয়াল ঘরে একটি গরুও নাই। পরে দরজা খুলে দিলে কাকা গোয়াল ঘরে গিয়ে দেখেন একটি ষাঁড়, দুটি গাভী ও দুটি বকনা চুরি হয়ে গেছে। চোরেরা বাড়ির প্রধান দরজায় শিকল আটকে গোয়ালঘর থেকে গরুগলো চুরি করে নিয়ে যায়। বিষয়টি মুঠোফোনে চকপাড়া পুলিশ ক্যাম্পে জানালে সকালে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে যায়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ বলেন, মাওনা ইউনিয়নে এক কৃষকে গরু চুরি বিষয়টি আমি শুনেছি। এখনো (দুপুর) পর্যন্ত কৃষক থানায় অভিযোগ দেয়নি।
এনজে
- ১কোনো প্রতিভা প্রতিবন্ধকতার কারণে থেমে থাকবে না : আইসিটি মন্ত্রী
- ২জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে চরফ্যাশনের তিন থানায় জামায়াতের গণমিছিল
- ৩মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত সম্ভব
- ৪গুলশানে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি
- ৫যুক্তরাষ্ট্রের শীর্ষ ২৫ ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা ঢাকায় আসছেন: মাহদী আমিন
- ৬রিজার্ভ বনভূমিতে গাছ কেটে বন ভূমি দখলের প্রয়াস
- ৭সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী
- ৮চকরিয়ার যাত্রীদের জন্য নতুন ট্রেন চালুর পরিকল্পনার ইঙ্গিত
- ৯অক্টোবরের মধ্যে প্রাথমিকের ১৪ হাজার শিক্ষকের যোগদান: মন্ত্রণালয়
- ১০বিশ্ববিদ্যালয়কে দক্ষ মানবসম্পদ তৈরির কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে : ইউজিসি চেয়ারম্যান
- ১চাঁদপুর-শরীয়তপুর সেতু নির্মাণের প্রস্তাব জাপানি প্রতিষ্ঠানের
- ২শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান
- ৩ব্রাহ্মণবাড়িয়ায় লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
- ৪কেশবপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক র্যালি
- ৫হবিগঞ্জে বাংলাদেশ ব্যাংকের ‘বাংলা কিউআর’ সচেতনতা সভা
- ৬মেজর সিনহা হত্যা: ছয় বছরেও শেষ হয়নি বিচার
- ৭লোডশেডিংয়ের প্রতিবাদে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
- ৮চাঁদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস বাগানে
- ৯নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘পুলিশ-ডিবি’ পরিচয়ে প্রতারণা, অভিভাবকদের কাছে অর্থ দাবি
- ১০ফ্যাসিস্ট দল আওয়ামী লীগ দেশকে ধ্বংস করতে চেয়েছিল : শিক্ষামন্ত্রী





পাঠকের মতামত