প্রকাশিত: জুলাই ৫, ২০২৪ ১২:৫৬ পিএম

সাতক্ষীরায় মাছের ঘের নিয়ে বিরোধের জেরে কাশেম আলী (৫০) নামের এক কৃষক লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। বৃহস্পতিবার (৪ জুলাই) দিবাগত মধ্যরাতে শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের খোলপেটুয়া এক নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

নিহত কাশেম আলী গাবুরা ইউনিয়নের খোলপেটুয়া এক নম্বর ওয়ার্ডের মৃত নেছার কাগুজির ছেলে। কাশেম আলী গাবুরা ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক।

নিহত কাশেমের ভাতিজা মিলন তার চাচির বরাত দিয়ে জানান, বৃহস্পতিবার রাতে তার চাচা কাশেম কাগুজি ও চাচি মাছের ঘের পাহারা দেওয়ার জন্য ঘেরে ছিলেন। একপর্যায়ে মধ্যরাতে ঘেরে শুয়ে থাকা অবস্থায় অস্ত্রের মুখে তার চাচাকে জিম্মি করে দুর্বৃত্তরা। এ সময় চাচিকে ঘেরের বাসায় বেঁধে রেখে চাচা কাশেম কাগুজিকে পাশের ঘেরের রাস্তায় নিয়ে কুপিয়ে হত্যা করা হয়।

মিলন আরও জানান, তার চাচার সঙ্গে স্থানীয় লোকমান গাজী, শোকর আলী ও আবু মুসা গংদের আধিপত্য বিস্তার, মাছের ঘের ও রাজনৈতিক শত্রুতাসহ বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ ছিল। এর আগেও তার কাশেম) ওপর হামলা হয়েছিল।

শ্যামনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, গাবুরায় মাছের ঘের নিয়ে দ্বন্দ্বে প্রতিপক্ষের হামলায় কাশেম আলী কাগুজি নামে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

এম পি

শেয়ার

পাঠকের মতামত

রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম: বাণিজ্যমন্ত্রী

দেশের রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম বলে উল্লেখ করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। সোমবার ...

চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের আনোয়ারায় গড়ে ওঠা চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনে (সিইআইজেড) শেষ পর্যন্ত এক বিলিয়ন মার্কিন ...

চট্টগ্রামে ২০ হাজার নলকূপ ক্ষতিগ্রস্ত, নিরাপদ পানির তীব্র সংকট

চট্টগ্রামে ১৫টি উপজেলায় বন্যায় ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে দক্ষিণাঞ্চলের তিনটি উপজেলা সাতকানিয়া, বাঁশখালী ও ...

যুক্তরাষ্ট্রের নতুন ঘোষণায় সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক পাচ্ছে বাংলাদেশ

নতুন শুল্কনীতিতে বাংলাদেশের জন্য সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্র। নতুন এ সিদ্ধান্তের ফলে ...