প্রকাশিত: জুন ৩, ২০২১ ৪:৪৫ পিএম

প্রস্তাবিত ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে কৃষি ও পল্লী উন্নয়ন খাতে ৭৪ হাজার ১০২ কোটি টাকা রাখার প্রস্তাব করা হয়েছে। ভৌত অবকাঠামো খাতে ১ লাখ ৭৯ হাজার ৬৮১ কোটি টাকার মধ্যে এ পরিমাণ টাকা রাখার প্রস্তাব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বৃহস্পতিবার (৩ জুন) বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, গত এপ্রিল মাসে কৃষকের ঋণ পাওয়া সহজ করার লক্ষ্যে ৫ হাজার কোটি টাকার কৃষি পুনঃঅর্থায়ন স্কিমে মোট ৩ হাজার ৯৩৬ কোটি টাকার ঋণ বিতরণ করা হয়েছে। নিম্ন আয়ের পেশাজীবি কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমের মোট ১ হাজার ৭৭২ কোটি টাকা ঋণ বিতরণ করা হয়।

কৃষি আমাদের তৃতীয় সর্বোচ্চ অগ্রাধিকার খাত উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, এ লক্ষ্যে আমরা অধিক খাদ্য উৎপাদনকল্পে কৃষি যান্ত্রিকীকরণ, সেচ ও বীজ প্রণোদনা, কৃষি পুনর্বাসন, সারের উপর ভর্তুকি প্রদানসহ কার্যক্রম অব্যাহত রাখবো। আর পল্লী উন্নয়ন ও কর্মসৃজনকে পঞ্চম অগ্রাধিকার প্রদান করেছি।

প্রসঙ্গত, ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ঘাটতি ধরা হচ্ছে ২ লাখ ১১ হাজার ১৯১ কোটি টাকা। আর অনুদান ছাড়া ঘাটতির পরিমাণ হচ্ছে ২ লাখ ১৪ হাজার ৬৮১ কোটি টাকা।

শেয়ার

পাঠকের মতামত

২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের বই ছাপাতে ৯৪৮ কোটি টাকা অনুমোদন

আগামী ২০২৭ শিক্ষাবর্ষের প্রাথমিক, ইবতেদায়ি, মাধ্যমিক, দাখিল ও কারিগরি স্তরের বিনামূল্যের পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও ...

বিশ্বব্যাংক এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি তিন গুণ বেশি

জেনারেটিভ এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি উন্নয়নশীল দেশের তুলনায় প্রায় তিন গুণ বেশি ...

এফবিসিসিআইয়ের নতুন প্রশাসককে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের শুভেচ্ছা

বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-এর নবনিযুক্ত প্রশাসক ...