জেলা প্রতিনিধি
প্রকাশিত: জুন ১৯, ২০২৬ ৮:৪৮ পিএম

যশোরের কেশবপুরে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধারের পর সেটি থানা হেফাজতে নেওয়ার সময় পুলিশের উপর হামলা করা হয়েছে।

শুক্রবার সকালে উপজেলার চিংড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। পুলিশের উপর হামলাকারীদের গ্রেফতারে অভিযান চলছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার হাসানপুর গ্রামের আশরাফুজ্জামান রুমির একটি মোটরসাইকেল শুক্রবার ভোরে তার বাড়ি থেকে চুরি হয়ে যায়। খবর পেয়ে কেশবপুরের চিংড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা শুক্রবার সকালে উপজেলার চিংড়া গ্রামের আব্দুর রশিদের (৪০) বাড়ি থেকে মোটরসাইকেলটি উদ্ধার করাসহ তাকে গ্রেফতার করেন।

এ সময় মোটরসাইকেল মালিক ও তার সঙ্গে থাকা একদল যুবক মোটরসাইকেলটি তাদের হেফাজতে নেওয়ার চেষ্টা করে। চিংড়া পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) নজরুল ইসলাম তাদেরকে আইনী প্রক্রিয়ার মাধ্যমে মোটরসাইকেলটি নেওয়ার জন্য বললে বাকবিতন্ডা শুরু হয়। একপর্যায়ে একদল যুবক পুলিশ কর্মকর্তা নজরুল ইসলামের উপর চড়াও হয়ে তাকে মারধর করে মোটরসাইকেলটি কেড়ে নেয়। এতে তিনি সামান্য আহত হন। পরে পুলিশ কেড়ে নেওয়া ওই মোটরসাইকেলটি পুনরায় উদ্ধার করে। খবর পেয়ে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকসানা খাতুন ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকসানা খাতুন বলেন, চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের উপর হামলাকারীদের গ্রেফতারে অভিযান চলছে। এ ছাড়া চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

টিআর

শেয়ার

পাঠকের মতামত

আইনমন্ত্রী আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে

আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ ...

ক্যান্সার গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন চাঁদপুরের আবু আলী সিনা

চাঁদপুরের গবেষক ড. আবু আলী সিনা অস্ট্রেলিয়ার স্বাস্থ্য ও চিকিৎসাবিজ্ঞান খাতের অন্যতম মর্যাদাপূর্ণ ও প্রতিযোগিতাপূর্ণ ...

শেরপুরে বিএনপি ছেড়ে দুই নেতা-কর্মীর জামায়াতে যোগদান

শেরপুরের শ্রীবরদী উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ছেড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন ৬নং ...