
পবিত্র কোরআনের ২৬টি আয়াত বাতিলের দাবি জানিয়ে উত্তরপ্রদেশের শিয়া সেন্ট্রাল ওয়াকফ বোর্ডের সাবেক চেয়ারম্যানের করা একটি আবেদন খারিজ করে দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। একই সঙ্গে আদালত অযৌক্তিক এই আবেদন করায় বোর্ডের চেয়্যারম্যান সৈয়দ ওয়াসিম রিজভিকে ৫০ হাজার রূপি জরিমানা করেছেন।
কোরআনের ওই ২৬টি আয়াত ভারতের স্থানীয় ভূমি আইনের লঙ্ঘন এবং চরমপন্থাকে উসকে দিচ্ছে অভিযোগ করে দেশটির সুপ্রিম কোর্টের কাছে সেগুলো বাতিলের নির্দেশনা চেয়ে আবেদন করেছিলেন উত্তরপ্রদেশের শিয়া সেন্ট্রাল ওয়াকফ বোর্ডের সাবেক চেয়ারম্যান সৈয়দ ওয়াসিম রিজভি।
আদালতের কাছে করা আবেদনে শিয়া এই নেতা বলেছিলেন, চরমপন্থা ও সন্ত্রাসবাদের মদত দেয় কোরআনের নির্দিষ্ট কিছু আয়াত। যা ভারতের সার্বভৌমত্ব, ঐক্য এবং অখণ্ডতার জন্য বিপজ্জনক।
রিজভি তার আবেদনে বলেছিলেন, কোরআনের ২৬টি আয়াত সহিংসতার প্রচার করছে এবং সেগুলো কোরআনের মূল সংস্করণের অংশ নয়। পরবর্তীতে এসব আয়াত কোরআনে সংযোজন করা হয়েছে। যে কারণে পবিত্র কোরআন থেকে আয়াতগুলো মুছে ফেলা উচিত।
সোমবার দেশটির সুপ্রিম কোর্টের বিচারপতি রোহিংটন এফ নরিম্যান নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ বলেন, শিয়া সেন্ট্রাল ওয়াকফ বোর্ডের সাবেক চেয়ারম্যান কোরআনের আয়াত বাদ দেওয়ার যে আবেদন করেছেন তা একেবারে অযৌক্তিক। তার এমন আবেদনে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট ও বিশৃঙ্খলা সৃষ্টির শঙ্কা রয়েছে। পরে শুনানি শেষে আদালতের বিচারকরা কোরআনের আয়াত বাতিলের আবেদন খারিজ করে দেন এবং আবেদনকারীকে ৫০ হাজার রূপি জরিমানা করেন।
সুপ্রিম কোর্টে পবিত্র কোরআনের আয়াত বাদ দেওয়ার নির্দেশনা চেয়ে আবেদন করায় ভারতের সংখ্যালঘু মুসলিমদের বিভিন্ন সংগঠন ও ধর্মপ্রচারক ওই শিয়া নেতার ব্যাপক সমালোচনা করেন।
উত্তরপ্রদেশের শিয়া সেন্ট্রাল ওয়াকফ বোর্ডের সাবেক চেয়ারম্যান গত ১১ মার্চ আদালতে আবেদন করার পর দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। একই সঙ্গে জম্মু-কাশ্মীর ও উত্তরপ্রদেশে বিজেপি নেতারা সৈয়দ রিজভির বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন।
- ১চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে যাত্রীবাহী বাস, নিহত ২
- ২জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ৩৪
- ৩বাংলাদেশের জন্য ভ্রমণ সতর্কতা শিথিল করল যুক্তরাষ্ট্র
- ৪টাঙ্গাইলে বাস ট্রাকের সংঘর্ষে শিশুসহ নিহত ৩
- ৫বিএনপি নব্য স্বৈরাচার হওয়ার পথে হাঁটছে : নাহিদ ইসলাম
- ৬ডিজিটাল ট্রেড ও ফ্রিল্যান্সারদের সহায়তায় একাধিক নতুন বিধান
- ৭স্বাস্থ্যখাতে গবেষণায় খুবই কম ব্যয় করা হচ্ছে: জিয়াউদ্দিন হায়দার
- ৮আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমন কারাগারে
- ৯পাবনায় যমুনা ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী, সনদ ও ক্রেস্ট বিতরণ
- ১০মৌলিক প্রশিক্ষণ নেওয়া ৫৬ শিক্ষানবিশ এএসপিকে বদলি
- ১জবির নতুন ক্যাম্পাস প্রকল্প নিয়ে ভয়ংকর নীলনকশা!
- ২নেশা চক্রের খপ্পরে অচেতন গরু ব্যবসায়ী, উদ্ধারের দুই দিন পর পরিবারের কাছে ফিরিয়ে দিল ‘আজকের তারুণ্য’
- ৩বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ক্রীড়া সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ
- ৪চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ
- ৫সরকারি বীজ খোলা বাজারে অবৈধভাবে বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড
- ৬শুধু নিরাময় নয়, রোগ প্রতিরোধে মনোযোগ দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
- ৭নবীনগর উপজেলা পরিষদে মাতৃদুগ্ধ কর্নার ও নারীদের নামাজের স্থান চালু
- ৮একটি সাক্ষরের ভুলে ভেঙে গেল পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন
- ৯মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
- ১০বাকৃবিতে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের কেন্দ্রীয় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত





পাঠকের মতামত