
ক্রিকেটার সেজে মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশটিতে প্রবেশের চেষ্টাকালে ১৫ বাংলাদেশিকে আটক করা হয়েছে।
সোমবার (১৭ মার্চ) তাদের আটক করে সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা বিভাগ।
মঙ্গলবার (১৮ মার্চ) একেপিএস এক বিবৃতিতে জানিয়েছে, ক্রিকেট দলের ছদ্মবেশে ১৫ জন বাংলাদেশি মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টাকালে তাদের আটক করা হয়।
একেপিএস জানিয়েছে, ১৫ জনের দলটি ক্রিকেট পোশাক পরে এবং টুর্নামেন্টের আমন্ত্রণপত্র উপস্থাপন করে কর্তব্যরত কর্মকর্তাদের বিভ্রান্তকরার চেষ্টা করেছিল। তবে, তদন্তে দেখা গেছে যে চিঠিটি ভুয়া।
চিঠিতে ২১-২৩ মার্চ টুর্নামেন্ট হওয়ার কথা থাকলেও, একেপিএস বলেছে, ২১ থেকে ২৩ মার্চ পর্যন্ত কোনও ক্রিকেট টুর্নামেন্ট হওয়ার কথা ছিল না। এ ছাড়া সন্দেহজনকভাবে, তারা একজন ‘স্পন্সর’কে জামিনদার হিসেবে নেওয়ার চেষ্টা করেছিল। তবে উপস্থিত ওই ব্যক্তি স্বীকার করেছেন, তার কাছে টুর্নামেন্ট সম্পর্কে কোনও তথ্য ছিল না এবং তিনি কেবল একটি কোম্পানির প্রতিনিধি হিসেবে কাজ করছিলেন।
তদন্তে আরও দেখা গেছে, তারা পেশাদার ক্রিকেট খেলোয়াড় ছিল এমন কোনও দৃঢ় প্রমাণ পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে তারা খেলোয়াড়দের ছদ্মবেশে অন্য উদ্দেশ্যে মালয়েশিয়ায় প্রবেশের জন্য একটি সিন্ডিকেটের অংশ ছিল। একেপিএস তাদের সবার বিরুদ্ধে নট টু ল্যান্ড (এনটিএল) ব্যবস্থা নিয়েছে এবং অভিবাসন বিধি অনুসারে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
একেপিএস সতর্ক করে দিয়েছে যে, যে কোনও ব্যক্তি বা সিন্ডিকেট অবৈধ কাজ বা মানব পাচারের মতো অন্যান্য উদ্দেশ্যে ক্রীড়া ভিসার অপব্যবহারের চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বিএইচ
- ১সংসদের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ
- ২২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার
- ৩মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
- ৪হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ অনেকে আহত
- ৫প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
- ৬বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত
- ৭বাগেরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ফার্মেসিকে জরিমানা
- ৮‘অনলাইন এডিটরস ফোরাম’-এর আহ্বায়ক পিন্টু, সদস্যসচিব ইফতেখার
- ৯কুড়িগ্রামে ডিবির অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
- ১০জাপানের সঙ্গে মেট্রো-অবকাঠামো সহযোগিতা জোরদার
- ১নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
- ২১৩ দিনে সরকারের ব্যাংক ঋণ ৯ হাজার ২০৯ কোটি টাকা
- ৩চাঁদপুরে অনুমতি ছাড়া নদী দখল করে হোটেল নির্মাণ
- ৪চরফ্যাসনে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
- ৫রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান
- ৬স্পিকারের দিকনির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদের সিদ্ধান্ত নেবে ইসি
- ৭দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
- ৮খুকৃবির নতুন উপাচার্য বাকৃবির অধ্যাপক ড. আসাদুজ্জামান সরকার
- ৯উন্নয়ন কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে
- ১০বিএসইসির কমিশনার হলেন হোসেন সাদাত





পাঠকের মতামত