ডেস্ক নিউজ
প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২৫ ৯:৩৩ পিএম , আপডেট: নভেম্বর ৩০, ২০২৫ ৯:৩৭ পিএম

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ফিরোজ সরকারকে খাদ্য মন্ত্রণালয়ের সচিব নিয়োগ দিয়েছে সরকার।

রোববার (৩০ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

অন্যদিকে, খাদ্য মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব চালিয়ে আসা মো. মাসুদুল হাসানকে ৩০ নভেম্বর থেকে অবসর দিয়ে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

মো. ফিরোজ সরকার কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার পাঁচগাছিয়া (পশ্চিম) ইউনিয়নের কৃতী সন্তান।

ফিরোজ সরকার ১৯৯৮ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসের প্রশাসন ক্যাডারে যোগ দেন। তিনি ১৭তম বিসিএস ব্যাচের একজন কর্মকর্তা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রথমে ভূগোল ও পরিবেশ বিদ্যায় স্নাতক ও পরবর্তীতে স্নাতকোত্তর সম্পন্ন করেন।

তারপর চাকরিরত অবস্থায় একই বিশ্ববিদ্যালয় থেকে ডিজাস্টার ম্যানেজমেন্ট (দুর্যোগ ব্যবস্থাপনা) দ্বিতীয় মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। পরবর্তীকালে অস্ট্রেলিয়া সরকারের বৃত্তি নিয়ে এমএস (মাস্টার্স অব সাইন্স) ডিগ্রি অর্জন করেন।

বিএইচ

শেয়ার

পাঠকের মতামত

কর্মস্থলে অনুপস্থিত, অতিরিক্ত পুলিশ সুপার খাইরুল বরখাস্ত

কর্তৃপক্ষের অনুমতি ছাড়া দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার আমরীন ...

গণপূর্ত-ত্রাণ-গণশিক্ষা মন্ত্রণালয় ও জ্বালানি বিভাগে নতুন সচিব

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং জ্বালানি ...