
নগরীর শঙ্খ মার্কেট এলাকায় অবস্থিত খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে আন্দোলনকারীরা। রোববার বেলা ১২টার দিকে এই ঘটনা ঘটে।
এ ঘটনায় খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল রানা, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক শেখ শাহজালাল সুজন, জেলা ছাত্রলীগের সভাপতি পারভেজ হাওলাদারসহ কয়েকজন গুরুতর আহত হয়। তাদের পিটিয়ে জখম করা হয়েছে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১১ টার দিকে দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছিলেন আওয়ামী লীগ যুবলীগসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। হঠাৎ কিছু আন্দোলনকারী পিকচার প্যালেস মোড় থেকে দলীয় কার্যালয়ের দিকে যেতে চাইলে আওয়ামী লীগ নেতা কর্মীরা তাদের ধাওয়া করে। দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময় কয়েকটি ককটেল নিক্ষেপ ও গুলির শব্দ শোনা যায়।
পরে আন্দোলনকারীরা একত্রিত হয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের ধাওয়া দিলে তারা পিছু হটে যায়। আন্দোলনকারীরা আওয়ামী লীগ অফিসের দ্বিতীয় তলায় উঠে ভাঙচুর ও চেয়ার টেবিলে আগুন ধরিয়ে দেয়।
এসময় জেলা পরিষদ অফিসের ভবনের সামনে আগুন দিয়েছে। যমুনা টিভির প্রতিবেদকের গাড়িসহ ৪টি মোটর সাইকেলে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। আগুন জ্বালিয়ে দেয়া হয় খুলনা প্রেসক্লাবেও।
এখনো উত্তেজনা বিরাজ করায় উভয় পক্ষের কারো সঙ্গে কথা বলা সম্ভব হচ্ছে না।
এসকে
- ১এনএসইজেডে ২০০ কোটি টাকা বিনিয়োগ করবে এমইপি, তৈরি হবে বৈদ্যুতিক সরঞ্জাম
- ২আইএফআইসি ব্যাংকে ঋণের নামে লুটপাট: ‘নীরব’ ছিল কেন্দ্রীয় ব্যাংক
- ৩১৬ বছরে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে: চট্টগ্রামে আইনমন্ত্রী
- ৪খানজাহান আলী বিমানবন্দর চালু হলে বদলে যাবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতি
- ৫বাজারের ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক
- ৬অনেক বছর পরে মানিকগঞ্জবাসীর স্বপ্ন পূরণের সুযোগ এসেছে: পর্যটন মন্ত্রী
- ৭নড়াইলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি সম্পন্ন
- ৮তালিকাভুক্ত কোম্পানিতে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগের সময় বাড়াল বিএসইসি
- ৯জুলাই নেতৃবৃন্দের অংশগ্রহণে ইবিতে ‘রিমেম্বারিং জুলাই’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত
- ১০২৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৮ হাজার ৪৭ কোটি টাকা
- ১সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ
- ২কোনো একসময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে : ক্রীড়া প্রতিমন্ত্রী
- ৩তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
- ৪বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
- ৫চলতি অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার
- ৬সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত অন্তত ৩৫
- ৭সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে
- ৮সরকারের পাঁচ মাসেই নানা কথা শুরু হয়েছে, সুযোগ হারানো যাবে না
- ৯চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
- ১০চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আনোয়ার বাবলু মারা গেছেন





পাঠকের মতামত